রূপগঞ্জে শহীদ ফারহান ফাইয়াজ ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » রূপগঞ্জে শহীদ ফারহান ফাইয়াজ ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
সোমবার, ১৬ মার্চ ২০২৬



রূপগঞ্জে শহীদ ফারহান ফাইয়াজ ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শহীদ ফারহান ফাইয়াজ ফাউন্ডেশনের উদ্যোগে দুই শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার বিকেলে উপজেলার তারাব পৌরসভার বরপা এলাকায় এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

শহীদ ফারহান ফাইয়াজ ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব শহীদুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মাদ মারজান।

এ সময় উপস্থিত ছিলেন তারাব পৌর বিএনপির সহ-সভাপতি বাবুল শিকদার, মাওলানা মোহাম্মদ ইকবাল হোসেন, ইসতিয়াক ভূঁইয়া, হিমেল ভূঁইয়া, লিজান ভূঁইয়াসহ অনেকে।

বক্তারা বলেন, শহীদ ফারহান ফাইয়াজের মতো শহীদদের আত্মত্যাগের বিনিময়ে দেশ নতুন বাংলাদেশ পেয়েছে। স্বৈরাচারের বিরুদ্ধে তার লড়াইয়ের সুফল আজ দেশের মানুষ ভোগ করছে।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে শহীদ ফারহান ফাইয়াজসহ সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বাংলাদেশ সময়: ২৩:৫৫:৪০   ১৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
বাংলাদেশ-ইইউ বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ
ব্যাটারিচালিত তিন-চাকার যান হঠাৎ বন্ধ নয়, নীতিমালার আওতায় আসছে: প্রতিমন্ত্রী
স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রুহুল কবির রিজভীর
ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইটে সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের
সিনেমা সমাজের মানসিকতা পরিবর্তনের শক্তিশালী মাধ্যম : তথ্য মন্ত্রী
সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী
অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ