টেকনাফে মালয়েশিয়া পাচারের প্রস্তুতিকালে বিজিবির হাতে ৯ জন উদ্ধার

প্রথম পাতা » চট্টগ্রাম » টেকনাফে মালয়েশিয়া পাচারের প্রস্তুতিকালে বিজিবির হাতে ৯ জন উদ্ধার
রবিবার, ৮ নভেম্বর ২০২৬



টেকনাফে মালয়েশিয়া পাচারের প্রস্তুতিকালে বিজিবির হাতে ৯ জন উদ্ধার

কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়ায় মানব পাচারের প্রস্তুতিকালে ৯ জনকে উদ্ধার করেছে বিজিবি। উদ্ধারকৃতদের মধ্যে তিনজন কিশোর-কিশোরী রয়েছে। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারচক্রের ১০ থেকে ১৫ সদস্য নৌকায় করে সাগরের দিকে পালিয়ে যায়।

শনিবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ লম্বরীর নৌ-ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। রোববার (৮ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল ওই এলাকায় অবস্থান নেয়। সন্ধ্যায় একটি সন্দেহজনক নৌকা ঘাটের দিকে আসতে দেখে ধাওয়া করলে পাচারকারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ৯ জনকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের মধ্যে কয়েকজন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা এবং অন্যরা কক্সবাজার সদর, চকরিয়া, মহেশখালী ও উখিয়া উপজেলার বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার ব্যক্তিরা জানিয়েছেন, তাদের জোরপূর্বক পাচারের উদ্দেশ্যে ওই এলাকায় নিয়ে আসা হয়েছিল। তাদের থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে বিজিবির অধিনায়ক বলেন, ‘মানব পাচার ও সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে বিজিবির অবস্থান অত্যন্ত কঠোর। সীমান্ত ও উপকূলীয় এলাকায় মানব পাচার প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা, নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। পাচারকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান আরও জোরদার করা হবে।’

বাংলাদেশ সময়: ১৫:৩২:৪২   ৫ বার পঠিত   #  #  #  #







চট্টগ্রাম’র আরও খবর


টেকনাফে মালয়েশিয়া পাচারের প্রস্তুতিকালে বিজিবির হাতে ৯ জন উদ্ধার
নানা আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় পালিত ৫৫তম জাতীয় সমবায় দিবস
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৯
ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি: নাহিদ ইসলাম
পার্বত্য অঞ্চলের কৃষকদের ভাগ্যোন্নয়নে কফি ও কাজুবাদাম চাষের অপার সম্ভাবনা রয়েছে - পার্বত্য মন্ত্রী
জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের আহ্বান কৃষিমন্ত্রীর
আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না দেশের মানুষ: স্বরাষ্ট্রমন্ত্রী
৭ নভেম্বরের চেতনা গণতন্ত্র ও স্বাধীন মতপ্রকাশের অধিকার নিশ্চিত করেছে : রিজভী
মুক্তিযুদ্ধের পর এবার জুলাই চেতনা নিয়ে ব্যবসা করছে একটি দল : ধর্মমন্ত্রী
চাঁদপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ