‘এমনভাবে সাংবাদিকতা করতে হবে যাতে সুনাম অক্ষুণ্ণ থাকে’

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘এমনভাবে সাংবাদিকতা করতে হবে যাতে সুনাম অক্ষুণ্ণ থাকে’
সোমবার, ২৩ মার্চ ২০২৬



‘এমনভাবে সাংবাদিকতা করতে হবে যাতে সুনাম অক্ষুণ্ণ থাকে’

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেছেন, সাংবাদিকতা একটি মহৎ পেশা, এমনভাবে কাজ করতে হবে যাতে সুনাম অক্ষুণ্ণ থাকে। সাংবাদিকতা সহজ নয়, অনেক চ্যালেঞ্জ রয়েছে এ পেশায়।

তিনি বলেন, বগুড়ার কৃতি সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান সব সময় বগুড়ার উন্নয়নে সচেষ্ট ছিলেন। প্রধানমন্ত্রী হওয়ার আগ পর্যন্ত তিনি সংবাদপত্রের সঙ্গে যুক্ত ছিলেন উল্লেখ করে তিনি বলেন, তিনি আমাদের সংবাদপত্র পরিবারেরই একজন।

সোমবার (২৩ মার্চ) বেলা ১১টার দিকে শহরের হোটেল নাজ গার্ডেনে তরুণ সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘সাংবাদিকতার একাল-সেকাল’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরো বলেন, বগুড়ার সাংবাদিকদের মানোন্নয়নে প্রধানমন্ত্রীর বিশেষ নজর দেওয়ার জন্য অনুরোধ জানানো হবে। পাশাপাশি বগুড়ায় সাংবাদিকতা বিষয়ে স্নাতক পর্যায়ে পড়াশোনা চালুর উদ্যোগ নেওয়া হবে। প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ-এর একটি শাখা বগুড়ায় স্থাপনের বিষয়েও আলোচনা করা হবে এবং স্থানীয় সাংবাদিকদের জন্য বুনিয়াদি প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের পরিকল্পনার কথাও জানান তিনি।

৯০ দশকের স্থানীয় সাংবাদিক সমাজের আহ্বায়ক ও বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু এবং বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু। আলোচক হিসেবে সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে বক্তব্য দেন গ্রাম উন্নয়ন কর্ম (গাক)-এর নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বগুড়ার সভাপতি প্রকৌশলী মো. সাহাবুদ্দিন সৈকত এবং স্টার নিউজের নিউজ এডিটর সুমন তালুকদার।

অনুষ্ঠানে তরুণ প্রজন্মের প্রায় ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র সাংবাদিক মোহন আখন্দ।

বাংলাদেশ সময়: ১৬:২৩:৩৪   ১২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে জনগণকে সচেতন হতে হবে : আমানউল্লাহ আমান
সাবেক সংসদ-সদস্য ও বিএনপি’র বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ এর মৃত্যুতে স্পীকারের শোক
মাছের বৈচিত্র্য রক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে গবেষণার বিকল্প নেই : মৎস্যমন্ত্রী
ভিসা আবেদনকারীদের দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ ভারতীয় সহকারী হাইকমিশনারের
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
বাংলাদেশ ও কিরগিজস্তানের সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে অঙ্গীকার
বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ আর নেই
আলফাডাঙ্গায় জিয়া সৈনিক দলের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ