আলফাডাঙ্গায় জিয়া সৈনিক দলের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » আলফাডাঙ্গায় জিয়া সৈনিক দলের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬



আলফাডাঙ্গায় জিয়া সৈনিক দলের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গায় জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে আলফাডাঙ্গা মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ থেকে উপজেলা জিয়া সৈনিক দলের উদ্যোগে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।

জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল ফরিদপুর জেলা শাখার সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

আলফাডাঙ্গা উপজেলা জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের সভাপতি খাইরুল ইসলাম রনির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মনসুরের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন আলফাডাঙ্গা পৌর যুবদলের আহ্বায়ক সৈয়দ মিজানুর রহমান, জিয়া সৈনিক দলের ফরিদপুর জেলা শাখার দপ্তর সম্পাদক মহসিন শেখ, আলফাডাঙ্গা পৌর যুবদলের সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন, জিয়া সৈনিক দলের পৌর শাখার সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক হাসিবুল হাসান জুয়েল ও উপজেলা জিয়া সৈনিক দলের সদস্য হাসিবুল হাসান লাভলু।

বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি মানুষের পাশে দাঁড়িয়ে গণতন্ত্র, মানুষের অধিকার ও দেশের কল্যাণে ভূমিকা রাখতে হবে। প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজন নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক ঐক্য ও সাংগঠনিক দায়িত্ববোধ আরও সুদৃঢ় করবে বলেও তাঁরা আশা প্রকাশ করেন।

এ সময় বিএনপি, যুবদল, জিয়া সৈনিক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:০৮:৪৭   ৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সাবেক সংসদ-সদস্য ও বিএনপি’র বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ এর মৃত্যুতে স্পীকারের শোক
মাছের বৈচিত্র্য রক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে গবেষণার বিকল্প নেই : মৎস্যমন্ত্রী
ভিসা আবেদনকারীদের দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ ভারতীয় সহকারী হাইকমিশনারের
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
বাংলাদেশ ও কিরগিজস্তানের সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে অঙ্গীকার
বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ আর নেই
আলফাডাঙ্গায় জিয়া সৈনিক দলের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
আগুন-ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুতি, আলফাডাঙ্গায় বাস্তবধর্মী মহড়া
ফরিদপুর চিনিকল আখচাষী কল্যাণ সংস্থার নির্বাচন অনুষ্ঠিত শফি-দাউদ পরিষদের পূর্ণ প্যানেল বিজয়ী
জনস্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে: এলজিআরডি মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ