নির্ধারিত ভাড়ার চেয়েও কম ভাড়া নেওয়া হচ্ছে : নৌ প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » নির্ধারিত ভাড়ার চেয়েও কম ভাড়া নেওয়া হচ্ছে : নৌ প্রতিমন্ত্রী
সোমবার, ২৩ মার্চ ২০২৬



নির্ধারিত ভাড়ার চেয়েও কম ভাড়া নেওয়া হচ্ছে : নৌ প্রতিমন্ত্রী

নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেছেন, এবারের ঈদে লঞ্চ যাত্রা স্মরণকালের মধ্যে সবচেয়ে কম দুর্ভোগপূর্ণ হয়েছে এবং নির্ধারিত ভাড়ার চেয়েও কম ভাড়া নেওয়া হচ্ছে। আজ সোমবার রাতে বরিশাল নৌবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, লঞ্চে ১০ শতাংশ ভাড়া কমানোর নির্দেশনা যথাযথভাবে মানা হচ্ছে কিনা- তা সরেজমিনে পর্যবেক্ষণ করা হয়েছে। ডেক ও কেবিনে কোথাও বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া যায়নি।

তিনি বলেন, আমাদের সামর্থ্যের সীমাবদ্ধতা থাকলেও আমরা সর্বোচ্চ চেষ্টা করে সৎভাবে দায়িত্ব পালন করছি। জনগণই আমাদের কাজের মূল্যায়ন করবে।

নৌ প্রতিমন্ত্রী জানান, ঘাটে লঞ্চের সামনে দাঁড়িয়ে যাত্রী ডাকা স্থায়ীভাবে বন্ধ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। কোনো জাহাজে অতিরিক্ত যাত্রী নেওয়া বা যাত্রীদের সঙ্গে অসদাচরণের অভিযোগ পাওয়া গেলে জাহাজ মালিক ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

টার্মিনাল ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, একটি লঞ্চের পেছনে আরেকটি ভেড়ানো বন্ধে বিআইডব্লিউটিএ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে যাত্রীদের ওঠানামা নিরাপদ ও স্বস্তিদায়ক হয়।

তিনি আরও বলেন, ঈদযাত্রায় লঞ্চঘাটগুলোতে অনাকাঙ্ক্ষিত ভিড় বা বিশৃঙ্খলা দেখা যাচ্ছে না। নৌকা থেকে লঞ্চে ওঠার ঝুঁকিপূর্ণ প্রবণতা নিরুৎসাহিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী যাত্রীদের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। এ সময় বরিশালের জেলা প্রশাসক, বিআইডব্লিউটিএসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:২৪:৪৫   ১৩০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে জনগণকে সচেতন হতে হবে : আমানউল্লাহ আমান
সাবেক সংসদ-সদস্য ও বিএনপি’র বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ এর মৃত্যুতে স্পীকারের শোক
মাছের বৈচিত্র্য রক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে গবেষণার বিকল্প নেই : মৎস্যমন্ত্রী
ভিসা আবেদনকারীদের দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ ভারতীয় সহকারী হাইকমিশনারের
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
বাংলাদেশ ও কিরগিজস্তানের সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে অঙ্গীকার
বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ আর নেই
আলফাডাঙ্গায় জিয়া সৈনিক দলের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ