ডক্টরস কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনোস্টিকে সিলগালার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

প্রথম পাতা » ছবি গ্যালারী » ডক্টরস কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনোস্টিকে সিলগালার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
সোমবার, ২৩ মার্চ ২০২৬



ডক্টরস কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনোস্টিকে সিলগালার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

যমুনা টেলিভিশনে ৮ম শ্রেণি পাশ ভুয়া ডাক্তার দিয়ে অস্ত্রোপচারের সংবাদ প্রচারের পর রাজধানীর শ্যামলীর কলেজ গেটের ডক্টরস কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিকে অভিযান চালান স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।

সোমবার (২৩ মার্চ) বিকাল ৪টার দিকে হাসপাতাল পরিদর্শনে যান তিনি।

হাসপাতালে গিয়ে সেখানে ভর্তি কয়েকজন রোগী ও স্বজনের সঙ্গে কথা বলেন। কয়েকজন ভুক্তভোগীও মন্ত্রী আসার খবরে হাসপাতালে জড়ো হন। তারাও ডক্টরস কেয়ার হাসপাতালে এসে প্রতারিত হবার অভিযোগ করেন।

মন্ত্রী উপস্থিত লোকজনের সঙ্গে কথা বলে পুরো হাসপাতাল একটি অসাধু চক্রের মাধ্যমে চলে বলে মন্তব্য করেন। পরে হাসপাতাল সিলগালা করার নির্দেশনাও দেন তিনি। এর পরপরই সেখানে থাকা রোগীদের অন্য হাসপাতালে সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়।

স্বাস্থ্যমন্ত্রী উপস্থিত যমুনা টেলিভিশনের রিপোর্টারের সঙ্গেও কথা বলেন। শোনেন রিপোর্ট করতে গিয়ে কতটা বাধার মুখে পড়তে হয়েছে তাকে।

এরআগে, সোমবার (২৩ মার্চ) সকাল থেকে যমুনা টেলিভিশনে অনুসন্ধানী প্রতিবেদন সম্প্রচার হয়। প্রতিবেদনে দেখানো হয়, নাম সর্বস্ব ক্লিনিকটিতে যারা অপারেশন করতেন, তাদের কেউ ছিলেন সরকারি হাসপাতালের দালাল। কেউ আবার ছিলেন ডাক্তারের চেম্বারের কর্মচারী। তারাই এখন নিয়মিত অস্ত্রোপচার করছেন। শুধু তাই নয়, রাজধানীর কলেজ গেটের ওই হাসপাতালের মালিকও তারা।

বাংলাদেশ সময়: ২৩:৩৫:৩৩   ১৪৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে জনগণকে সচেতন হতে হবে : আমানউল্লাহ আমান
সাবেক সংসদ-সদস্য ও বিএনপি’র বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ এর মৃত্যুতে স্পীকারের শোক
মাছের বৈচিত্র্য রক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে গবেষণার বিকল্প নেই : মৎস্যমন্ত্রী
ভিসা আবেদনকারীদের দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ ভারতীয় সহকারী হাইকমিশনারের
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
বাংলাদেশ ও কিরগিজস্তানের সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে অঙ্গীকার
বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ আর নেই
আলফাডাঙ্গায় জিয়া সৈনিক দলের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ