​শহীদ পরিবারের পাশে তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার নিয়ে ছাত্রদল নেতা তাওয়াফ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ​শহীদ পরিবারের পাশে তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার নিয়ে ছাত্রদল নেতা তাওয়াফ
সোমবার, ২৩ মার্চ ২০২৬



​শহীদ পরিবারের পাশে তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার নিয়ে ছাত্রদল নেতা তাওয়াফ

জামালপুর প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগ করে নিতে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপি ও ছাত্রদল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এবং জামালপুর জেলা বিএনপির সভাপতি ও নবনির্বাচিত সংসদ সদস্য ফরিদুল কবির তালুকদার শামীমের সার্বিক তত্ত্বাবধানে জামালপুরের সরিষাবাড়ীতে শহীদ দুই পরিবারের মাঝে ঈদ উপহার ও শুভেচ্ছা পৌঁছে দেওয়া হয়েছে।

​সোমবার (২৩ মার্চ) ঈদের তৃতীয় দিন সন্ধ্যায় উপজেলার আওনা ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ফাইয়াজ কবির তাওয়াফ এই মানবিক দায়িত্ব পালন করেন। তিনি উপজেলার শহীদ রবিউল ইসলাম এবং শহীদ রাব্বি হাসানের বাড়িতে গিয়ে তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সাথে দেখা করেন এবং ঈদের উপহার সামগ্রী হস্তান্তর করেন।

​উপহার পৌঁছে দেওয়ার সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। ছাত্রদল নেতা ফাইয়াজ কবির তাওয়াফ নিজেও জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সম্মুখসারির একজন যোদ্ধা ছিলেন। সেই স্মৃতি স্মরণ করে তিনি বলেন, ​”আমি নিজেও একজন জুলাই যোদ্ধা। মহান আল্লাহ হয়তো হায়াত লিখেছিলেন বলেই লড়াই শেষে ফিরে আসতে পেরেছি। কিন্তু আমাদের অনেক ভাই আর ফিরে আসেনি, তারা দেশের জন্য প্রাণ বিলিয়ে দিয়েছেন। এই শহীদরা আমাদের জাতীয় বীর। তাদের পরিবারের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব।”

​নবনির্বাচিত এমপি ফরিদুল কবির তালুকদার শামীমের দিকনির্দেশনায় এই কার্যক্রম পরিচালিত হয়। শহীদ রবিউল ও রাব্বি হাসানের পরিবারের সদস্যরা এই দুঃসময়ে তাদের পাশে দাঁড়ানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাওয়াফ স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যেন সবাই সবসময় এই শহীদ পরিবারগুলোর খোঁজখবর রাখেন এবং তাদের যেকোনো প্রয়োজনে পাশে দাঁড়ান।

​উল্লেখ্য, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সরিষাবাড়ী উপজেলার এই দুই তরুণ বীরত্বপূর্ণ ভূমিকা পালন করতে গিয়ে শহীদ হন, যাদের আত্মত্যাগ বাংলাদেশের নতুন ইতিহাসের অংশ হয়ে আছে।

এসময় উপজেলা বিএনপি সহ- সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, আওনা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল খালেক, সহ- সভাপতি আব্দুল খালেক ও ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান আতিকসহ অত্র এলাকার নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৫৫:৩৯   ১৩৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


অর্থনীতি পুনরুদ্ধারে আগামী ২ বছর সামাজিক স্থিতিশীলতা জরুরি : তথ্যমন্ত্রী
বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হচ্ছে আজ
ময়মনসিংহে শাশুড়িকে হত্যার দায়ে জামাতার মৃত্যুদণ্ড
সরিষাবাড়ীতে অনাবাদি জমিতে পুষ্টি বাগান স্থাপনে কৃষি উপকরণ বিতরণ
পুলিশের ধাওয়ায় ব্রহ্মপুত্রে ঝাঁপ দিয়ে নিখোঁজ ১, চার মাদকসেবী আটক
নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব অটিজম দিবস পালন, ২০ জনকে হুইলচেয়ার বিতরণ
ফেসবুকে নকল পেজ খুলে প্রতারণা, আন্তঃজেলা চক্রের ২ সদস্য গ্রেফতার
ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ