জনসাধারণের সঙ্গে ভালো আচরণ করতে বললেন কৃষিমন্ত্রী

প্রথম পাতা » কৃষি ও বাণিজ্য » জনসাধারণের সঙ্গে ভালো আচরণ করতে বললেন কৃষিমন্ত্রী
সোমবার, ২৩ মার্চ ২০২৬



জনসাধারণের সঙ্গে ভালো আচরণ করতে বললেন কৃষিমন্ত্রী

কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, অনেক আন্দোলন-সংগ্রামের মধ্যদিয়ে দেশে গণতন্ত্র ফিরেছে। মানুষের ভোটাধিকার এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য এ দেশের মানুষ গত ১৭ সংগ্রাম করেছে। গত ১৭ বছর যারা দেশ পরিচালনা করেছে তাদের উপর মানুষ অতিষ্ঠ ও অসন্তোষ ছিল। তাই জনগণ বিদ্রোহ করে, আন্দোলন করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদেরকে ক্ষমতায় বসিয়েছে। আমাদেরকে মানুষের আস্থা ধরে রাখতে হবে। জনসাধারণের সঙ্গে ভালো আচরণ করতে হবে।

সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, আমি মনেপ্রাণে বিশ্বাস করি, জাতীয়তাবাদী দল তাদের কর্ম ও আচরণ দিয়ে মানুষের মন জয় করবে। অতীতের রাজনৈতিক সরকারের নামে যে স্বৈরাচারী সরকার ছিল তাদেরকে মানুষ ভুলে যাবে। মানুষ বিএনপিকে ভালোবাসবে। আর আমাদের দায়িত্ব জনগণকে ভালোবাসা। এই দেশ আমাদের, এই কুমিল্লা আমাদের, এই কুমিল্লাকে সুন্দর করা এই দেশকে সুন্দর করা আপনার-আমার প্রতিটি নাগরিকের দায়িত্ব ও কর্তব্য।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের মনে রাখতে হবে জনগণ ভালোবেসে আমাদের ভোট দিয়েছে।আমরা যেন জনগণের সে ভোটের মূল্যায়ন করি। প্রধানমন্ত্রী ভালোবেসে আমাকে তিনটা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছে, আমি যেন ঈমানের সহিত সে দায়িত্ব পালন করতে পারি।

এ সময় কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ও কুমিল্লা মহানগর বিএনপি সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম ও সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হানসহ কুমিল্লা সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ড ও বিভিন্ন উপজেলা থেকে আসা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৫২:৩৭   ১৪৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

কৃষি ও বাণিজ্য’র আরও খবর


বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে অঙ্গীকার আসিয়ান মিশনগুলোর
শিল্প খাতে বাংলাদেশ-মিশর সহযোগিতা বাড়ানোর আহ্বান শিল্পমন্ত্রীর
বাংলাদেশ-কোরিয়ার অর্থনৈতিক সম্পর্ক নতুন দিগন্ত উন্মোচন করবে : বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশ-জাপান পিপিপি প্ল্যাটফর্মে অবকাঠামোগত নতুন প্রকল্প গ্রহণ
হাওরাঞ্চলের কৃষকদের জন্য আশার আলো নতুন ‘ব্রি ধান-১১৮’
বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া
আন্তর্জাতিক মেলায় ক্ষুদ্র উদ্যোক্তাদের বুথ ভাড়া মওকুফের ঘোষণা বাণিজ্যমন্ত্রীর
পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী
এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় ৫ বছরের পরিকল্পনা নিচ্ছে সরকার
সরকার প্রাইভেট সেক্টরকে নতুন বিনিয়োগের জন্য ফেসিলেটেড করবে: বাণিজ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ