পঞ্চগড়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস প্রতিমন্ত্রী ফরহাদের

প্রথম পাতা » ছবি গ্যালারী » পঞ্চগড়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস প্রতিমন্ত্রী ফরহাদের
বুধবার, ২৫ মার্চ ২০২৬



পঞ্চগড়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস প্রতিমন্ত্রী ফরহাদের

পঞ্চগড়ে বাজারে ভয়াবহ আগুনে ছয়টি দোকান পুড়ে ছাই হয়েছে। এ ঘটনার পর ক্ষতিগ্রস্ত ও উৎকণ্ঠায় থাকা ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এ সময় ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাসও প্রতিমন্ত্রী।

মঙ্গলবার (২৪ মার্চ) গভীর রাতে শহরের টিনপট্টি রোড বাজার এলাকায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। একইসঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও কাজ করেন।

এ দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে বুধবার (২৫ মার্চ) বেলা ১১টার দিকে ক্ষতিগ্রস্ত বাজার ও দোকান পরিদর্শন করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

এ সময় পঞ্চগড়ের জেলা প্রশাসক শুকরিয়া পারভিন, পুলিশ সুপার রবিউল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে ফরহাদ হোসেন আজাদ বলেন, তিনি রাতেই দুর্ঘটনার খবর পেয়েছেন। এটি একটি ভয়াবহ অগ্নিকাণ্ড ছিল এবং স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিস যেভাবে কাজ করেছে, তারা সত্যিই প্রশংসার দাবিদার।

তিনি আরও জানান, বিএনপি সরকার মানুষের পাশে আছে এবং আগামীতেও থাকবে বলে জানান প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

বাংলাদেশ সময়: ১৫:১২:৩৪   ১৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
নেপালের বিপক্ষে ৩-২ ব্যবধানে বাংলাদেশের সিরিজ জয়
রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মন্ত্রিপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়া অনুমোদন
পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী
প্রয়োজনে আবার রাজপথে নামবে ১১ দল: গোলাম পরওয়ার
বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবায়নের ওপর - অর্থমন্ত্রী
১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন - ত্রাণমন্ত্রী
সালথায় ৯ বছরের শিশুকে ধর্ষণ: ছয় বছর পর শওকতের যাবজ্জীবন
ফরিদপুরে ইউসুফ ফকির হত্যার প্রতিবাদে মানববন্ধন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ