২ গেটম্যানের অবহেলায় কুমিল্লায় বাস-ট্রেন দুর্ঘটনা : র‌্যাব

প্রথম পাতা » ছবি গ্যালারী » ২ গেটম্যানের অবহেলায় কুমিল্লায় বাস-ট্রেন দুর্ঘটনা : র‌্যাব
বুধবার, ২৫ মার্চ ২০২৬



২ গেটম্যানের অবহেলায় কুমিল্লায় বাস-ট্রেন দুর্ঘটনা : র‌্যাব

দায়িত্বরত দুই গেটম্যান ঘটনাস্থলে উপস্থিত না থাকায় কুমিল্লার পদুয়ার বাজারে বাস ও ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে র‌্যাব।

বুধবার রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে র‍্যাব-১১-এর উপ-অধিনায়ক লে. কমান্ডার মো. নাঈম উল হক এ তথ্য জানান।

তিনি বলেন, কুমিল্লায় দুর্ঘটনার সময় ওই রেলক্রসিংয়ে দায়িত্বরত দুই গেটম্যানের কেউই ঘটনাস্থলে ছিলেন না। দুর্ঘটনার পর তারা পালিয়ে যান।
এ ঘটনায় দায়িত্বে অবহেলায় অভিযুক্ত গেটম্যান মো. হেলালকে (৪১) মঙ্গলবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে কুমিল্লার বুড়িচং থানাধীন শংকুচাইল এলাকা থেকে গ্রেপ্তার করে র‍্যাব-১১। তিনি এ ঘটনায় করা মামলার ১ নম্বর এজাহারনামীয় আসামি।

উল্লেখ্য, গত ২২ মার্চ রাত ৩টা ১০ মিনিটে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার পদুয়ার বাজার বিশ্বরোড ফ্লাইওভারের নিচে রেলক্রসিং পার হওয়ার সময় যশোর থেকে লক্ষ্মীপুরগামী ‘মামুন স্পেশাল’ নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ১২ জন নিহত ও ২৫ জন আহত হয়েছেন।
এই ঘটনায় বাসের যাত্রী নিহত সোহেল রানার খালা বাদী হয়ে লাকসাম রেলওয়ে থানায় মামলা করেন। মামলায় ওই রেলক্রসিংয়ের ২ গেটম্যানকে আসামি করা হয়।

বাংলাদেশ সময়: ১৫:২৩:৪৫   ১৫৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে জুয়ার আসরে অভিযান ৭ জুয়ারি গ্রেপ্তার
সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত
সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটির ৮ম বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত
দক্ষ মানবসম্পদ গড়তে কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার : সমাজকল্যাণ মন্ত্রী
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল- ডেপুটি স্পীকারের অংশগ্রহণ
কৃষকদের কাছ থেকে ৩৫ টাকা কেজি দরে ৩ লাখ টন ধান কিনবে সরকার
ফ্রান্সজুড়ে বিক্ষোভে সংঘর্ষ, আটক অন্তত ৩৬০
গাজীপুরের বিজ্ঞান মেলায় ক্ষুদে বিজ্ঞানীদের ৮০ উদ্ভাবনী প্রযুক্তির প্রদর্শনী
টেকনাফে মালয়েশিয়া পাচারের প্রস্তুতিকালে বিজিবির হাতে ৯ জন উদ্ধার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ