লাঙ্গলবন্দে সম্প্রীতি ও জাতীয় ঐক্যের বার্তা দিলেন সংস্কৃতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » লাঙ্গলবন্দে সম্প্রীতি ও জাতীয় ঐক্যের বার্তা দিলেন সংস্কৃতিমন্ত্রী
বুধবার, ২৫ মার্চ ২০২৬



লাঙ্গলবন্দে সম্প্রীতি ও জাতীয় ঐক্যের বার্তা দিলেন সংস্কৃতিমন্ত্রী

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দ-এ মহাঅষ্টমী স্নান উৎসবে অংশ নিয়ে সম্প্রীতি, বৈচিত্র্য ও জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।

বুধবার (২৫ মার্চ) রাতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি। এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে আমাদের এই দেশ। আমাদের রয়েছে বৈচিত্র্যময় সংস্কৃতি, আর এই বৈচিত্র্যের মধ্যেই আমরা ঐক্য খুঁজি।”

তিনি আরও বলেন, “মানুষের মধ্যে মতের পার্থক্য থাকবে, ধর্মের পার্থক্য থাকবে, রাজনৈতিক চিন্তার ভিন্নতা থাকবে—এসবই একটি গণতান্ত্রিক সমাজের সৌন্দর্য। আমরা এই সৌন্দর্যের মধ্যেই ঐক্য গড়ে তুলতে চাই।”

মধ্যপ্রাচ্যের পরিস্থিতির প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, “আজ পৃথিবীর বিভিন্ন স্থানে হানাহানি, যুদ্ধ ও অশান্তি চলছে। আমরা সেখান থেকে আলাদা হয়ে একটি শান্তিপূর্ণ, সহনশীল ও সংস্কৃতিমনস্ক বাংলাদেশ গড়ে তুলতে চাই।”
বাংলার ঐতিহ্যের কথা উল্লেখ করে তিনি বলেন, একসময় জ্ঞান-বিজ্ঞান ও সমৃদ্ধির জন্য সারা বিশ্বের মানুষ বাংলায় আসত। পর্যটক ইবনে বতুতা তার ভ্রমণকথায় এই ভূখণ্ডের ঐশ্বর্য ও সৌন্দর্যের কথা উল্লেখ করেছেন।

তিনি আরও বলেন, “সঠিক নেতৃত্ব পেলে আমরা আমাদের হারানো গৌরব ফিরিয়ে আনতে পারব। আমরা একটি নতুন সম্ভাবনার বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছি। যেখানে হিন্দু সম্প্রদায়সহ সব ধর্মের মানুষ আমাদের পাশে আছে। তাদের এই সমর্থনের প্রতি আমরা কৃতজ্ঞ এবং তাদের অধিকার রক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

লাঙ্গলবন্দকে ঘিরে উন্নয়ন পরিকল্পনার প্রসঙ্গে তিনি বলেন, “লাঙ্গলবন্দ আমাদের প্রাচীন ঐতিহ্যের অংশ। এটিকে আরও উন্নত ও আকর্ষণীয় করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।”

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:৪৯:৫৩   ৯৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
চট্টগ্রামবাসীকে অস্থিরতার মধ্যে রেখে কোনো প্রকল্প হবে না : রেলমন্ত্রী
জুলাই বিপ্লবের সাফল্য এককভাবে নিজেদের করতে চায় বিরোধী দল : সরকারি দল
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী এবং প্রতিমন্ত্রী
থানার লুট হওয়া ৭ সাউন্ড গ্রেনেড সোনারগাঁ থেকে উদ্ধার
নাসিকের ৭৭ হাজার ৯৮৪ শিশু পাবে হাম-রুবেলার টিকা
গণভোট: সিদ্ধিরগঞ্জে জামায়াতের লিফলেট বিতরণ ও পথসভা
শিগগিরই ১০ম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে : তথ্যমন্ত্রী
সরিষাবাড়ীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে কৃষকের কাঁচা ধান কেটে নেয়ার অভিযোগ
বিজ্ঞান চর্চায় জোর দিয়ে প্রযুক্তিকে কাজে লাগানোর আহ্বান ডিসির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ