ফরিদপুরে গলায় ফাঁস দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে গলায় ফাঁস দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬



ফরিদপুরে গলায় ফাঁস দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

ফরিদপুরের কোতোয়ালি থানা এলাকায় গলায় ফাঁস দিয়ে বিশ্বজিৎ অধিকারী (৪৩) নামে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনা ঘটেছে।

আজ শুক্রবার রাত আনুমানিক ১টা ৩০ মিনিট থেকে সকাল ৭টার মধ্যে যেকোনো সময় এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা যায়, শহরের চকবাজার শিব মন্দির এলাকার রামবাবুর ঘাটলা সংলগ্ন অরুণ কুমার দে’র বসতঘরের পাশে একটি ছোট কক্ষে তিনি বসবাস করতেন। দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতা ও পারিবারিক অশান্তির কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলে জানা গেছে। এ অবস্থায় তিনি ঘরের সিলিংয়ের সঙ্গে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
ঘরের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় পাশের দোকানদাররা ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে স্থানীয় লোকজনকে খবর দেন। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। খবর পেয়ে কোতোয়ালি থানার এসআই (নি:) মাসুদ পারভেজ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
মৃত বিশ্বজিৎ অধিকারী পশ্চিম খাবাসপুর চৌধুরী বাড়ি দুর্গা মন্দির এলাকার বাসিন্দা এবং মন্টু অধিকারীর ছেলে। এ ঘটনায় কোতোয়ালি থানায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১২:৩২:৫৫   ১৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী
বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২
বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২
বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২
বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২
বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২
খাদ্যগুদামে অনিয়ম হলে কাউকে ছাড় নয়, কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে — খাদ্যমন্ত্রী
গত ছয় মাসে দেশে গুম, বিচারবহির্ভূত হত্যা হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী
সালথায় ডোবায় মিলল বেড়াতে আসা শিশুর মরদেহ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ