ডেপুটি স্পিকারের নাম ব্যবহার করে ফেসবুক পেজ, সতর্ক করল সংসদ সচিবালয়

প্রথম পাতা » ছবি গ্যালারী » ডেপুটি স্পিকারের নাম ব্যবহার করে ফেসবুক পেজ, সতর্ক করল সংসদ সচিবালয়
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬



ডেপুটি স্পিকারের নাম ব্যবহার করে ফেসবুক পেজ, সতর্ক করল সংসদ সচিবালয়

‘ডেপুটি স্পিকার শুধু তার নিজস্ব ভেরিফাইড ফেসবুক পেইজ ব্যবহার করেন। তার নামে পরিচালিত অন্য যেকোনো ফেসবুক পেজ/ফেসবুক গ্রুপ প্রতারণামূলক এবং উদ্দেশ্যপ্রণোদিত।’
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নাম ব্যবহার করে ‘Barrister Kayser Kamal Fan’s’ নামে একটি ফেসবুক পেজ বা ফেসবুক গ্রুপ খোলাসহ কিছু ফেসবুক পেজ বা ফেসবুক গ্রুপগুলোতে বিভিন্ন ধরনের পোস্টের মাধ্যমে অপপ্রচার করা হচ্ছে।

শুক্রবার (২৭ মার্চ) জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে সতর্ক করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এসব ফেসবুক পেজ/ফেসবুক গ্রুপগুলোর সাথে ডেপুটি স্পিকারের কোনো প্রকার সম্পৃক্ততা নেই। তিনি এই ফেসবুক পেজ/ফেসবুক গ্রুপগুলোর কার্যক্রম সম্পর্কে অবগত নন এবং এর কোনো কর্মকাণ্ডের দায়ভার তিনি গ্রহণ করেন না।’সংবাদ ভিডিও কন্টেন্ট

এতে আরো বলা হয়েছে, ডেপুটি স্পিকার শুধু তার নিজস্ব ভেরিফাইড ফেসবুক পেইজ ব্যবহার করেন। তার নামে পরিচালিত অন্য যেকোনো ফেসবুক পেজ/ফেসবুক গ্রুপ প্রতারণামূলক এবং উদ্দেশ্যপ্রণোদিত।

উল্লিখিত ফেইক ফেসবুক পেজ/ফেসবুক গ্রুপের পোস্টে বিভ্রান্ত না হতে এবং ওই ফেসবুক পেজ/ফেসবুক গ্রুপে যুক্ত হওয়া বা কোনো তথ্য শেয়ার করা থেকে বিরত থাকতে সকলকে অনুরোধ করা হচ্ছে। কেউ নিজে বা প্রাতিষ্ঠানিকভাবে এই ধরনের অপপ্রচারে লিপ্ত থাকলে তিনি/তারা এর জন্য দায়ী থাকবেন।

উল্লিখিত অপপ্রচার ও প্রতারণামূলক কার্যক্রমের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

বাংলাদেশ সময়: ৮:৪০:১৬   ২০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মাদুরোর ছবি প্রকাশ, বললেন ‘দৃঢ় আছি’
আল কোরআন ও আল হাদিস
রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
চার বছর ধরে সংস্কার নেই, সোনাপুর-ময়েনদিয়া সড়কে দুর্ভোগ
বোয়ালমারীতে বাজার দখল নিয়ে হামলা: আহত বিএনপি নেতাসহ ২, আতঙ্কে ব্যবসায়ীরা
মেসির চার গোল, মন্ট্রিলকে উড়িয়ে খরা কাটালো মায়ামি
গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
ডেঙ্গু প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: এলজিআরডি মন্ত্রী
জামালপুরে আধিপত্য ও বালু উত্তোলন নিয়ে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, গুলি সহ আহত ১১
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ