‘প্রিন্স’ দেখতে এসে কাচ্চি বিরিয়ানির স্বাদ মিস করতে চান না জ্যোতির্ময়ী

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘প্রিন্স’ দেখতে এসে কাচ্চি বিরিয়ানির স্বাদ মিস করতে চান না জ্যোতির্ময়ী
শনিবার, ২৮ মার্চ ২০২৬



‘প্রিন্স’ দেখতে এসে কাচ্চি বিরিয়ানির স্বাদ মিস করতে চান না জ্যোতির্ময়ী

কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুন্ডু ২০২৪ সালে বঁধূয়া ধারাবাহিকের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন। এবং খুব অল্প সময়েই দর্শকদের নজর কাড়তে সক্ষম হন তিনি। পরে ২০২৫ সালে ‘প্রজাপতি ২’ সিনেমায় কলকাতার সুপারস্টার দেবের বিপরীতে অভিনয় করে নিজেকে আলোচনায় নিয়ে আসেন অভিনেত্রী। এরপর ঢালিউড অভিনেতা শাকিব খানের বিপরীতে অভিনয় করেন ‘প্রিন্স’ সিনেমায়।

ঈদে মুক্তি পেয়েছে শাকিব খান ও জ্যোতির্ময়ী কুন্ডু অভিনীত জুটির সিনেমা ‘প্রিন্স’। সেই সিনেমার আনন্দ শেয়ার করে নিতে ঢাকায় এসেছেন কলকাতার অভিনেত্রী। প্রিন্স সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশে এসেই রাজধানীর বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে ছুটে যান জ্যোতির্ময়ী।

সেখানে দর্শকদের সঙ্গে বসে উপভোগ করেন নিজের অভিনীত ‘প্রিন্স’ সিনেমাটি। পরে হল পরিদর্শনের অংশ হিসেবে মিরপুরের সনি সিনেপ্লেক্সেও যান তিনি। এদিন মেরুন রঙের একটি শাড়িতে উপস্থিত হয়ে সহজেই উপস্থিত দর্শকদের নজর কাড়েন জ্যোতির্ময়ী।

গণমাধ্যমের এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, প্রথমবার দর্শকদের সঙ্গে ‘প্রিন্স’ উপভোগ করে তিনি দারুণ আনন্দিত। সিনেমা দেখার পাশাপাশি ঢাকার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো এবং কাচ্চি বিরিয়ানি খাওয়ার ইচ্ছার কথাও বলেন জ্যোতির্ময়ী। অভিনেত্রী বলেন, এখানকার কাচ্চি বিরিয়ানির অনেক প্রশংসা শুনেছেন। তাই এর স্বাদ কোনোভাবেই মিস করতে চান না তিনি।

বাংলাদেশ সময়: ১৬:০০:৩৩   ১০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সম্প্রীতি ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ হতে হবে : নিপুণ রায়
আর্থিক সংকটে বন্ধ হবে না কোনো মেধাবীর পড়াশোনা: শ্রমমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
শুভ মহালয়া আজ দেবীপক্ষের সূচনায় দেবী দুর্গার আগমনী বার্তা
গণতন্ত্র পুনরুদ্ধারে শহীদ নাজির উদ্দিন জেহাদের আত্মত্যাগ জাতির প্রেরণা : রুহুল কবির রিজভী
ভাষা দক্ষতা ও কারিগরি জ্ঞানের সমন্বয়েই এগোবে বাংলাদেশের অর্থনীতি : ববি হাজ্জাজ
সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ