বাগেরহাটে শহর রক্ষাবাঁধের ড্রেন সচলকরণ কর্মসূচির উদ্বোধন

প্রথম পাতা » খুলনা » বাগেরহাটে শহর রক্ষাবাঁধের ড্রেন সচলকরণ কর্মসূচির উদ্বোধন
শনিবার, ২৮ মার্চ ২০২৬



বাগেরহাটে শহর রক্ষাবাঁধের ড্রেন সচলকরণ কর্মসূচির উদ্বোধন

বাগেরহাট শহরের জলাবদ্ধতা নিরসনে শহর রক্ষাবাঁধ সংলগ্ন ড্রেনসমূহ সচল করার লক্ষ্যে কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বাগেরহাট জেলা ইমাম সমিতির উদ্যোগে শনিবার (২৮ মার্চ) দুপুরে শহরের নাগেরবাজার এলাকার শহর রক্ষাবাঁধ সংলগ্ন সুপারি পট্টিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ। এ সময় বাগেরহাট জেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা মো. রুহুল আমিন, বাগেরহাট জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোস্তাইন বিল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ বলেন, বাগেরহাট শহরের রক্ষাবাঁধ সংলগ্ন অধিকাংশ ড্রেন দীর্ঘদিন ধরে অচল অবস্থায় পড়ে আছে। ড্রেনগুলোতে ময়লা-আবর্জনা জমে পানি চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। ফলে সামান্য বৃষ্টিতেই শহরের পানি নিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়ে এবং অধিকাংশ সড়ক পানিতে তলিয়ে যায়। এ পরিস্থিতি থেকে উত্তরণে শহরের ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন জরুরি হয়ে পড়েছে।
যে কারণে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে আজকে ড্রেন পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:০৬:৩৯   ১৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর
খুলনায় বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দ্বার উম্মোচিত হবে : কেসিসি প্রশাসক
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বন্দুক-গোলাবারুদ উদ্ধার
বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের
শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন
খুলনায় ক্রিকেটের উন্মাদনা ; পর্দা উঠলো জাতীয় ক্রিকেট লিগের
অবৈধভাবে গ্যাস বিক্রি করায় চুয়াডাঙ্গায় ১ ব্যবসায়ীর জরিমানা
ষড়যন্ত্র করে বাংলাদেশকে থামানো যাবে না : আজিজুল বারী হেলাল
তরুণ প্রজন্মকে সাম্প্রদায়িকতা ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে: সংস্কৃতি মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ