ফরিদপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত সালথার বাবলুর রহমান খান

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত সালথার বাবলুর রহমান খান
রবিবার, ২৯ মার্চ ২০২৬



ফরিদপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত সালথার বাবলুর রহমান খান

সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুর জেলার সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান জেলায় শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন।

রবিবার (২৯ মার্চ) সকালে ফরিদপুর পুলিশ লাইন্সের শহীদ ছালাম সভা কক্ষে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় তাকে এ স্বীকৃতি প্রদান করা হয়। পরে ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম (পিপিএম) তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পুলিশ সূত্রে জানা গেছে, পেশাগত দক্ষতা, সততা, সার্বিক কর্মতৎপরতা এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অবদান রাখায় তাকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়েছে।

এ অর্জনে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন।

শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় এক প্রতিক্রিয়ায় মো. বাবলুর রহমান খান বলেন, “এই স্বীকৃতি আমাকে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে। আমি জনগণের সেবায় নিজেকে আরও নিয়োজিত রাখব এবং পুলিশের সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখব।”

বাংলাদেশ সময়: ১৬:৪৩:০৩   ১৪৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ডেঙ্গু আক্রান্ত হয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
তুরস্ককে হারিয়ে প্রথম জয় ইতালির
ফ্যাসিস্ট হাসিনাকে ফেরাতে গুপ্ত-নিষিদ্ধদের ষড়যন্ত্র চলছে : মীর শাহে আলম
৬ গোলের রোমাঞ্চকর ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতল ব্রাজিল
অনিয়মের জন্য ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল
অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরল বাংলাদেশ
সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আইনি সহায়তা জোরদারে আইনমন্ত্রীর গুরুত্বারোপ
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ সম্প্রসারণ ও আধুনিক শিক্ষার সুযোগ নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর - পার্বত্য মন্ত্রী ও প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ