জামালপুরে বিস্ফোরক মামলায় আ.লীগের ১০ নেতাকর্মী কারাগারে

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে বিস্ফোরক মামলায় আ.লীগের ১০ নেতাকর্মী কারাগারে
রবিবার, ২৯ মার্চ ২০২৬



জামালপুরে বিস্ফোরক মামলায় আ.লীগের ১০ নেতাকর্মী কারাগারে

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে বিস্ফোরক আইনের একটি মামলায় হাজিরা দিতে গিয়ে কারাগারে ঠাঁই হয়েছে আওয়ামী লীগ ও যুবলীগের ১০ নেতাকর্মীর।

আজ রোববার (২৯ মার্চ) দুপুরে জামালপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালতে তারা আত্মসমর্পণ করলে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে এই আদেশ দেন।

কারাগারে পাঠানো উল্লেখযোগ্য আসামিরা হলেন, ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান খলিল, উপজেলা যুবলীগের সভাপতি হারুনুর রশিদ হারুন এবং গোয়ালেরচর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন মন্ডল। এছাড়াও আসামিদের তালিকায় রয়েছেন মনজুরুল ইসলাম ও মোফাজ্জল হোসেনসহ সংগঠনের আরও ৫ কর্মী।

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, গত ১৬ ডিসেম্বর ২০২৪ তারিখে ইসলামপুর উপজেলার গোয়ালেরচর সভারচর গ্রামের মো. হাফিজুর রহমান বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে ইসলামপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১২৮ জন নামীয় এবং আরও ২০০ থেকে ২২০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছিল। ইসলামপুর থানা পুলিশ তদন্ত শেষ করে সম্প্রতি আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করে।

রোববার দুপুর ১২টার দিকে ওই মামলার চার্জশিটভুক্ত ১০ আসামি আদালতে উপস্থিত হয়ে স্থায়ী জামিনের প্রার্থনা করেন। আসামিপক্ষের আইনজীবীরা জামিনের সপক্ষে যুক্তি উপস্থাপন করলেও রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান আসামিদের জামিন আবেদন নাকচ করে তাদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

আদালতের এই আদেশের পর কঠোর পুলিশি পাহারায় আসামিদের জামালপুর জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬:৫০:১৩   ২৬৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ডেঙ্গু আক্রান্ত হয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
তুরস্ককে হারিয়ে প্রথম জয় ইতালির
ফ্যাসিস্ট হাসিনাকে ফেরাতে গুপ্ত-নিষিদ্ধদের ষড়যন্ত্র চলছে : মীর শাহে আলম
৬ গোলের রোমাঞ্চকর ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতল ব্রাজিল
অনিয়মের জন্য ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল
অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরল বাংলাদেশ
সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আইনি সহায়তা জোরদারে আইনমন্ত্রীর গুরুত্বারোপ
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ সম্প্রসারণ ও আধুনিক শিক্ষার সুযোগ নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর - পার্বত্য মন্ত্রী ও প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ