![]()
রেজিস্ট্রেশন সনদ, হেলমেট ও চালকের ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযানে জ্বালানি তেল সরবরাহ না করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে জেলা প্রশাসন ও জেলা পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
রবিবার (২৯ মার্চ) দুপুরে জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে জেলা পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্যদের নিয়ে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়।
সভায় আইনের বিধান প্রতিপালনের লক্ষ্যে জেলার সব পেট্রল পাম্প, প্যাকড পয়েন্ট ও এজেন্সিকে নির্দেশনা অনুযায়ী কাগজপত্রবিহীন যানবাহনে কোনো ধরনের জ্বালানি সরবরাহ না করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ ছাড়া বাইরে তেল বিক্রির বিরুদ্ধে অভিযান পরিচালনা ও পাম্পে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী মোতায়েনসহ নানা পদক্ষেপ বাস্তবায়নের কথা জানানো হয়।
সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক আল মামুন মিয়া, পুলিশ সুপার মিনা মাহমুদা, জেলা পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের উপদেষ্টা রওনকুল ইসলাম চৌধুরী টিপু, সভাপতি জিয়াউল হক আলামিন চৌধুরী রানা, সাধারণ সম্পাদক আবুল খায়ের গোলাম মওলাসহ অন্যরা।
বাংলাদেশ সময়: ১৮:৪৬:৩২ ১২ বার পঠিত