জামালপুরে ধর্ষণের ভয়াবহ চিত্র, শিশু ও নারীসহ একদিনে হাসপাতালে ভর্তি ৬

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে ধর্ষণের ভয়াবহ চিত্র, শিশু ও নারীসহ একদিনে হাসপাতালে ভর্তি ৬
রবিবার, ২৯ মার্চ ২০২৬



জামালপুরে ধর্ষণের ভয়াবহ চিত্র, শিশু ও নারীসহ একদিনে হাসপাতালে ভর্তি ৬

জামালপুর প্রতিনিধি : জামালপুরে উদ্বেগজনক হারে বেড়েছে নারী ও শিশু নির্যাতনের ঘটনা। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে ধর্ষণ ও ধর্ষণ চেষ্টার শিকার হয়ে দুই শিশু এবং চার নারীসহ মোট ছয়জন জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। ভুক্তভোগীদের মধ্যে সাড়ে তিন বছরের এক শিশু এবং একজন প্রতিবন্ধী শিশুও রয়েছে।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভর্তি হওয়া ভুক্তভোগীদের মধ্যে রয়েছেন, ইসলামপুর উপজেলায় সাড়ে তিন বছরের এক কন্যা শিশু এবং ২৯ বছর বয়সী এক নারী। মাদারগঞ্জ উপজেলার একজন শারীরিক ও মানসিক প্রতিবন্ধী শিশু। এছাড়াও মেলান্দহ উপজেলার ১৭ বছর বয়সী এক কিশোরী ও জামালপুর সদর উপজেলায় ২১ বছর এবং ৪০ বছর বয়সী দুই নারী।

বর্তমানে তারা সবাই জামালপুর জেনারেল হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ভুক্তভোগীদের প্রয়োজনীয় চিকিৎসা ও আলামত সংগ্রহের কাজ চলছে।

একই দিনে ৬ জন ভুক্তভোগী হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনায় জেলাজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। সচেতন মহল মনে করছে, দ্রুত বিচার আইনের মাধ্যমে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়ায় এই ধরনের অপরাধের পুনরাবৃত্তি ঘটছে।

সচেতন মহল মনে করছেন “আইনের প্রতি শ্রদ্ধা, ধর্মীয় অনুশাসন মেনে চলা এবং তথ্য-প্রযুক্তির অপব্যবহার বন্ধ করা ছাড়া এই সামাজিক ব্যাধি নির্মূল করা সম্ভব নয়। এখন সময় এসেছে পাড়ায় পাড়ায় জনসচেতনতা ও জনপ্রতিরোধ গড়ে তোলার।”

পুলিশ সূত্রে জানানো হয়েছে, প্রতিটি ঘটনার প্রেক্ষিতে পৃথক মামলার প্রক্রিয়া চলছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। দ্রুততম সময়ের মধ্যে তদন্ত শেষ করে অপরাধীদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন।

বাংলাদেশ সময়: ২৩:২২:০৭   ২২০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সাংবাদিকদের নিষ্ঠার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করতে হবে - তথ্য প্রতিমন্ত্রী
মধ্যপ্রাচ্যে ‘সর্বোচ্চ সংযমের’ আহ্বান জানিয়ে ঘোষণাপত্র গ্রহণ করল ব্রিকস
সরিষাবাড়ীতে জমি দখল ঘিরে পাল্টাপাল্টি মামলা, হয়রানির অভিযোগ
ডিভাইসের আসক্তি থেকে শিশু-কিশোরদের মাঠে ফেরাতে হবে : আমিনুল হক
ফ্যাসিস্টরা ১৫ বছর সংবাদপত্রের গলা টিপে ধরেছিল : জোনায়েদ সাকি
বিগত ১৮ বছরে বিদ্যুৎ-গ্যাস খাতকে ধ্বংস করা হয়েছে : ধর্মমন্ত্রী
শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার
বাগেরহাটে এতিম নিবাস ও মসজিদ পরিদর্শন করলেন ধর্ম সচিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ