সোনারগাঁয়ে দুই ফিলিং স্টেশনকে জরিমানা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোনারগাঁয়ে দুই ফিলিং স্টেশনকে জরিমানা
রবিবার, ২৯ মার্চ ২০২৬



সোনারগাঁয়ে দুই ফিলিং স্টেশনকে জরিমানা

সোনারগাঁয়ে জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

রোববার (২৯ মার্চ) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবুল্লাহসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা।

অভিযানে মেসার্স চাঁন ও সূর্য ফিলিং স্টেশনের বিভিন্ন অসংগতি পরিলক্ষিত হওয়ায় মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তার আস্থা অটুট রাখা এবং স্বচ্ছ বাণিজ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত।

বাংলাদেশ সময়: ২৩:২৯:৪৯   ১৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আন্তর্জাতিক শান্তি দিবস আজ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাঠানের প্রয়াণ
ডেঙ্গু প্রতিরোধে সব দপ্তরকে একসঙ্গে কাজ করার নির্দেশ ডিসির
আট গোলের রোমাঞ্চকর ম্যাচে সান্ডারল্যান্ডকে হারাল ম্যানসিটি
সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সংস্কৃতি মন্ত্রীর
চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর
সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত
জলবায়ু-সহনশীল, জ্বালানি-সুরক্ষিত ও টেকসই বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়া গড়ে তোলার আহ্বান করেন স্পীকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ