জামালপুরে যৌতুকের জন্য স্ত্রী হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে যৌতুকের জন্য স্ত্রী হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
সোমবার, ৩০ মার্চ ২০২৬



জামালপুরে যৌতুকের জন্য স্ত্রী হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

জামালপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা করার দায়ে আমিনুল ইসলাম (৩২) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৩০ মার্চ) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আমিনুল ইসলাম দেওয়ানগঞ্জ উপজেলার বেনুয়ারচর এলাকার বাসিন্দা।

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালে দেওয়ানগঞ্জ উপজেলার আমিনুল ইসলামের সঙ্গে বকশীগঞ্জ উপজেলার সুজানা আক্তারের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে তাকে নির্যাতন করা হত। ২০২২ সালের ২৪ এপ্রিল যৌতুকের দাবিতে আমিনুল স্ত্রীকে পেটে লাথি মারলে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে ভর্তি করা হলে পরদিন ২৫ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের বাবা একই দিনে থানায় হত্যা মামলা দায়ের করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, মামলায় ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালতে আমিনুল ইসলাম দোষী প্রমাণিত হয়। আদালত তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন এবং একই সঙ্গে এক লাখ টাকা অর্থদণ্ড করেছেন।

বাংলাদেশ সময়: ১৫:৪৩:১৫   ১৪৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
পরিবেশ সুরক্ষায় নতুন অঙ্গীকার: পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হলো বৃক্ষমেলা
বাংলাদেশ-কোরিয়ার অর্থনৈতিক সম্পর্ক নতুন দিগন্ত উন্মোচন করবে : বাণিজ্যমন্ত্রী
জুলাই এ দেশের সকল মানুষের অর্জন - সমাজকল্যাণমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব, কাস্টম ও বহুসংস্কৃতি বিষয়ক সহকারী মন্ত্রীর সাক্ষাৎ
মন্ত্রিসভায় ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন
সদরপুরে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে জনসচেতনতামূলক প্রচারণার উদ্বোধন
গণধর্ষণের তথ্য মেলেনি! আলফাডাঙ্গায় প্রেমের সম্পর্কের জেরে বাড়ি ছাড়ল মাদ্রাসাছাত্রী
টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবি’র সহযোগিতা প্রত্যাশা পানিসম্পদ মন্ত্রীর
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ