সালথায় নবাগত ইউএনওর সাথে মাদ্রাসা প্রধানদের শুভেচ্ছা বিনিময়

প্রথম পাতা » ছবি গ্যালারী » সালথায় নবাগত ইউএনওর সাথে মাদ্রাসা প্রধানদের শুভেচ্ছা বিনিময়
সোমবার, ৩০ মার্চ ২০২৬



সালথায় নবাগত ইউএনওর সাথে মাদ্রাসা প্রধানদের শুভেচ্ছা বিনিময়

সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথা উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দবির উদ্দিনের সঙ্গে উপজেলার বিভিন্ন মাদ্রাসার প্রধানরা শুভেচ্ছা বিনিময় করেছেন।

সোমবার (৩০ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এক সৌজন্য সাক্ষাতে মাদ্রাসা প্রধানরা ফুলের তোড়া দিয়ে তাকে শুভেচ্ছা জানান। এ সময় তারা নবাগত ইউএনওর দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকী, ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আবু ছায়েম মোল্লা, সুলতানিয়া দাখিল মাদ্রাসার সুপার শাহ্ মো. হাবিবুল্লাহ, সালথা দাখিল মাদ্রাসার সুপার মো. তাওফিকুর রহমান, মাঝারদিয়া মাহিরুনেছা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মো. আব্দুল জব্বারসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষকবৃন্দ।

সৌজন্য সাক্ষাৎকালে ইউএনও মো. দবির উদ্দিন উপজেলার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

বাংলাদেশ সময়: ১৬:০২:০৭   ১৫৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সোমালিয়ায় ইসরায়েলিদের উপস্থিতি নিয়ে কড়া হুঁশিয়ারি প্রেসিডেন্ট হাসানের
ক্রোয়েশিয়াকে গোল বন্যায় ভাসিয়ে ইংল্যান্ডের রেকর্ড জয়
সরিষাবাড়ীতে সিএনজি ও মোটরসাইকেল সংঘর্ষ, ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ আহত ৬
মেসির বিদায়ি ম্যাচের আগে ৭ গোলের জয় আর্জেন্টিনার
ইয়ামাল-রদ্রির ঝলকে চেককে হারাল স্পেন
আজ বিশ্ব প্রাণী দিবস: প্রাণীদের অধিকার ও কল্যাণ রক্ষায় এক বৈশ্বিক জাগরণ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বন্দরে চুরি মামলার আসামিসহ গ্রেপ্তার ৪
ডেঙ্গু আক্রান্ত বিএনপি নেতা টিপুকে দেখতে গেলেন মনির সরদার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ