প্রাকৃতিক দুর্যোগে ব্যবস্থা নিতে সরকার কাজ করছে : ত্রাণমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রাকৃতিক দুর্যোগে ব্যবস্থা নিতে সরকার কাজ করছে : ত্রাণমন্ত্রী
সোমবার, ৩০ মার্চ ২০২৬



প্রাকৃতিক দুর্যোগে ব্যবস্থা নিতে সরকার কাজ করছে : ত্রাণমন্ত্রী

বন্যা, জলোচ্ছ্বাস এবং ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগে যথাযথ ব্যবস্থা নিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

সোমবার (৩০ মার্চ) সকালে সেভ দ্য চিলড্রেন আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা জানান।

দেশব্যাপী প্রতিনিয়ত নানা ধরনের দুর্ঘটনা হচ্ছে জানিয়ে ত্রাণমন্ত্রী বলেন, এসব ঘটনা রোধে নির্বাচনী ইশতেহার অনুযায়ী সরকার কাজ করছে। এ সময় স্কুল পর্যায় থেকেই শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়ানোর ব্যাপারে গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানে দুর্যোগকালীন সময়ে শিক্ষার্থীসহ সকলের সচেতনতা বাড়াতে দেশব্যাপী মেট ক্লাব প্রতিষ্ঠার বিষয়ে তুলে ধরা হয়। এ সময় জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে ঘূর্ণিঝড়, মৌসুমি নিম্নচাপ, বন্যা এবং ভূমিধ্বসসহ বিভিন্ন আবহাওয়াজনিত দুর্যোগে করণীয় নিয়ে সচেতনতা বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

বাংলাদেশ সময়: ১৬:০৫:০৮   ১২৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কালকিনিতে জালিয়াতি ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন
সোমালিয়ায় ইসরায়েলিদের উপস্থিতি নিয়ে কড়া হুঁশিয়ারি প্রেসিডেন্ট হাসানের
ক্রোয়েশিয়াকে গোল বন্যায় ভাসিয়ে ইংল্যান্ডের রেকর্ড জয়
সরিষাবাড়ীতে সিএনজি ও মোটরসাইকেল সংঘর্ষ, ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ আহত ৬
মেসির বিদায়ি ম্যাচের আগে ৭ গোলের জয় আর্জেন্টিনার
ইয়ামাল-রদ্রির ঝলকে চেককে হারাল স্পেন
আজ বিশ্ব প্রাণী দিবস: প্রাণীদের অধিকার ও কল্যাণ রক্ষায় এক বৈশ্বিক জাগরণ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বন্দরে চুরি মামলার আসামিসহ গ্রেপ্তার ৪

News 2 Narayanganj News Archive

আর্কাইভ