ফরিদপুরে অজ্ঞাতনামা ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার পুকুর থেকে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে অজ্ঞাতনামা ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার পুকুর থেকে
সোমবার, ৩০ মার্চ ২০২৬



ফরিদপুরে অজ্ঞাতনামা ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার পুকুর থেকে

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর শহরের ‌কোতোয়ালী থানাধীন হেলিপোর্ট বাজার এলাকার একটি মসজিদসংলগ্ন পুকুর থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল সাড়ে ৭ টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় লোকজন পুকুরে একটি লাশ ভাসতে দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেয়। পরে কোতোয়ালী থানার এসআই রাকিব হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় লাশটি পানি থেকে উদ্ধার করেন এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া ব্যক্তির বয়স আনুমানিক ২৬ বছর। স্থানীয়দের দাবি, ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় মানসিক ভারসাম্যহীন অবস্থায় ঘোরাফেরা করতেন।
পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কোতোয়ালী থানা পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার পর এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৩৪:১৭   ৬৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন সম্পাদক পরিষদের নেতারা
ঢাকায় পৌঁছেছেন কাতারের শ্রমমন্ত্রী
সরিষাবাড়ীতে চালককে অচেতন করে অটোরিকশা ছিনতাই
বিএনপি ‘দখল’ হয়ে গেছে: হাসনাত আবদুল্লাহ
মন্দ কাজগুলো করে আপনারা মাজারের ওপর দোষ চাপাচ্ছেন
চামড়া শিল্পখাত উন্নয়নে স্বল্প ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে: শিল্পমন্ত্রী
সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ইউএন উইমেনের ডেপুটি ডাইরেক্টরের সাক্ষাৎ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সবাইকে কাজ করতে হবে : কৃষিমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা ও শৃঙ্খলা নিশ্চিতে স্বাধীন কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ