রাহুল অরুণোদয় মারা গেছেন

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাহুল অরুণোদয় মারা গেছেন
সোমবার, ৩০ মার্চ ২০২৬



রাহুল অরুণোদয় মারা গেছেন

টালিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধায় মারা গেছেন। শুটিংয়ের সময় অনাকাঙিক্ষত এক দুর্ঘটনায় না ফেরার দেশে পাড়ি জমান অভিনেতা।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায়, ‘ভোলে বাবা পার করেগা’ সিরিয়ালের শুটিংয়ে দুর্ঘটনা শিকার হন রাহুল। এ সিরিয়ালের শুটিং ভারতের দিঘার তালসারি সৈকতে হচ্ছিল। সেখানেই পানিতে ডুবে যান তিনি।

গুরুতর জখম অবস্থায় দ্রুত তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দিঘা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন মৃত্যু হয় অভিনেতার।

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (রাহুল ব্যানার্জী) টালিউডে বড় ও ছোট উভয় পর্দায় কাজ করেছেন। তিনি ২০০৮ সালের ব্লকবাস্টার সিনেমা ‘চিরদিনই তুমি যে আমার’-এর মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পান।

বাংলাদেশ সময়: ১৬:৪০:০৫   ১১৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কালকিনিতে জালিয়াতি ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন
সোমালিয়ায় ইসরায়েলিদের উপস্থিতি নিয়ে কড়া হুঁশিয়ারি প্রেসিডেন্ট হাসানের
ক্রোয়েশিয়াকে গোল বন্যায় ভাসিয়ে ইংল্যান্ডের রেকর্ড জয়
সরিষাবাড়ীতে সিএনজি ও মোটরসাইকেল সংঘর্ষ, ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ আহত ৬
মেসির বিদায়ি ম্যাচের আগে ৭ গোলের জয় আর্জেন্টিনার
ইয়ামাল-রদ্রির ঝলকে চেককে হারাল স্পেন
আজ বিশ্ব প্রাণী দিবস: প্রাণীদের অধিকার ও কল্যাণ রক্ষায় এক বৈশ্বিক জাগরণ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বন্দরে চুরি মামলার আসামিসহ গ্রেপ্তার ৪

News 2 Narayanganj News Archive

আর্কাইভ