প্রথমবারের মতো সিদ্ধিরগঞ্জে অফিস করলেন সাখাওয়াত

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রথমবারের মতো সিদ্ধিরগঞ্জে অফিস করলেন সাখাওয়াত
সোমবার, ৩০ মার্চ ২০২৬



প্রথমবারের মতো সিদ্ধিরগঞ্জে অফিস করলেন সাখাওয়াত

প্রথমবারের মতো নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জ কার্যালয়ে অফিস করলেন প্রশাসক এ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

সোমবার (৩০ মার্চ) তিনি সিদ্ধিরগঞ্জে সিটি কর্পোরেশনের আঞ্চলিক কার্যালয়ে অফিস করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় স্থানীয় নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

এসময় তিনি বলেন, সিদ্ধিরগঞ্জে এর আগে কেউ অফিস করেনি। বন্দরেও করেনি। আমি সিদ্ধান্ত নিয়েছি সিদ্ধিরগঞ্জে প্রতি সোমবার তিনটা থেকে পাঁচটা পর্যন্ত বসবো। পাঁচটার পরে আমরা বিভিন্ন এলাকায় ঘুরে সমস্যা চিহ্নিত করে এগুলো সমাধানের চেষ্টা করবো।

তিনি আরও বলেন, দায়িত্বের অংশ হিসেবেই সিদ্ধিরগঞ্জের এ অফিসে এসেছি। সিদ্ধিরগঞ্জ, বন্দর ও নারায়ণগঞ্জ সবাই সমান। সব জায়গায় আমরা সমান কাজ করবো।

প্রশাসক দায়িত্ব গ্রহণের পর থেকেই নগরীর সেবা কার্যক্রম আরও গতিশীল ও জনমুখী করতে নিয়মিত মাঠপর্যায়ে তদারকি করছেন। সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক কার্যালয়ে তার এই উপস্থিতিও সেই কার্যক্রমেরই অংশ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সেইসাথে নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে প্রশাসক নগরবাসীর কল্যাণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ২৩:৪০:৪১   ১২৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফরিদপুর মেডিকেল কলেজে ‌কালচারাল অ্যান্ড ডিবেট ক্লাবের উদ্বোধন
বিএনপি জনগণের কল্যাণে কাজ করে: মৎস্য অবমুক্তকরণ কর্মসূচিতে এমপি নায়াব ইউসুফ
ফতুল্লা থানা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: র‍্যালি ও বৃক্ষরোপণে
নারায়ণগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি
নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে: সাখাওয়াত
রাজনৈতিকভাবে নিপীড়িত সংসদ-সদস্যদের সাথে আইপিইউ এর মহাসচিব মিজ অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ অনুষ্ঠিত
জনগণের আস্থা ধরে রাখাই বিএনপির সবচেয়ে বড় চ্যালেঞ্জ: রিজভী
ক্ষমতার মজা চিরস্থায়ী নয় : হুইপ নিজান
মাদক চোরাচালান বন্ধে ঢেলে সাজানো হচ্ছে মাদকদ্রব্য অধিদপ্তর: স্বরাষ্ট্রমন্ত্রী
আনসার-ভিডিপিকে আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ