এডিসের প্রজননস্থল ধ্বংসে বন্দরে পরিচ্ছন্নতা অভিযান

প্রথম পাতা » ছবি গ্যালারী » এডিসের প্রজননস্থল ধ্বংসে বন্দরে পরিচ্ছন্নতা অভিযান
সোমবার, ৩০ মার্চ ২০২৬



এডিসের প্রজননস্থল ধ্বংসে বন্দরে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। গত ১৪ মার্চ থেকে প্রতি শনিবার এ কর্মসূচি চলছে, যা মশার প্রকোপ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসনের উদ্যোগে জনসাধারণকে সম্পৃক্ত করে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে নিজ নিজ বাসস্থান, কর্মক্ষেত্র এবং আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে এডিস মশার প্রজননস্থল ধ্বংসে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদের অধীনে এই কার্যক্রম চলমান রয়েছে। স্থানীয়দের সচেতন করতে বিভিন্ন উদ্যোগও নেওয়া হয়েছে।

এ বিষয়ে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার বলেন, “এডিস মশার প্রজননস্থল যে কোনো উপায়ে ধ্বংস করতে হবে। তা না হলে এ মশা বিভিন্নভাবে মানুষকে আক্রান্ত করতে পারে।”

তিনি আরও জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে প্রাণহানির ঘটনা ঘটেছে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে।

এ অভিযানে বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহিমা আক্তার ইতিও অংশ নেন।

উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, জনসচেতনতা বৃদ্ধি ও সম্মিলিত উদ্যোগই ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায়।

বাংলাদেশ সময়: ২৩:৪৪:৩০   ১৫৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জামালপুরে নিজ ঘর থেকে নার্সের মরদেহ উদ্ধার
ফরিদপুর মেডিকেল কলেজে ‌কালচারাল অ্যান্ড ডিবেট ক্লাবের উদ্বোধন
বিএনপি জনগণের কল্যাণে কাজ করে: মৎস্য অবমুক্তকরণ কর্মসূচিতে এমপি নায়াব ইউসুফ
ফতুল্লা থানা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: র‍্যালি ও বৃক্ষরোপণে
নারায়ণগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি
নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে: সাখাওয়াত
রাজনৈতিকভাবে নিপীড়িত সংসদ-সদস্যদের সাথে আইপিইউ এর মহাসচিব মিজ অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ অনুষ্ঠিত
জনগণের আস্থা ধরে রাখাই বিএনপির সবচেয়ে বড় চ্যালেঞ্জ: রিজভী
ক্ষমতার মজা চিরস্থায়ী নয় : হুইপ নিজান
মাদক চোরাচালান বন্ধে ঢেলে সাজানো হচ্ছে মাদকদ্রব্য অধিদপ্তর: স্বরাষ্ট্রমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ