ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বনির্ভর করে তোলা হবে : মির্জা ফখরুল

প্রথম পাতা » ছবি গ্যালারী » ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বনির্ভর করে তোলা হবে : মির্জা ফখরুল
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬



ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বনির্ভর করে তোলা হবে : মির্জা ফখরুল

স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের এসএমই ঋণ ও প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে স্বনির্ভর করে তোলার আশ্বাস দিয়েছেন।

তিনি বলেছেন, নিজেদের বিচ্ছিন্ন না ভেবে সবাইকে দেশের জনগোষ্ঠীর অংশ মনে করতে হবে। সেইসঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐক্য যেন বিনষ্ট না হয়, সেই দিকে খেয়াল রাখতে হবে। যুদ্ধে-বিগ্রহে আর হিংসায় পৃথিবী অপরিচিত হয়ে যাচ্ছে, তাই সবাইকে ঐক্য ধরে রাখতে হবে।

আজ বিকেলে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দল আয়োজিত মতবিনিময় সভায় এ আশ্বাস দেন তিনি।

তিনি আরো বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীদের উন্নয়নে আলাদা ফান্ড করার ক্ষেত্রে বিবেচনা করবে সরকার।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমি আশা প্রকাশ করছি— এবার সংরক্ষিত নারী আসনে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর একজন প্রতিনিধি আসতে পারে।

এ বছরের সেপ্টেম্বর-অক্টোবরে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ঢাকায় আদিবাসীদের নিয়ে বিশাল সমাবেশের আয়োজন করা হবে জানিয়ে তিনি বলেন, সবাইকে নিয়ে সৌহার্দ্যরে বাংলাদেশ গড়ে তুলতে হবে।

জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সভাপতি মৃগেন হাগিদ’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বিজন কান্তি সরকার, যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ এমরান সালেহ প্রিন্স প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:১৮:১২   ১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ফরিদপুর রাজেন্দ্র কলেজ ছাত্রদলের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
রাজনৈতিক হয়রানিমূলক ২৩ হাজারের বেশি মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী
সংবিধান সংস্কারের জন্য জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করব: জামায়াত আমির
কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী
নগর উন্নয়নে সড়ক দখলমুক্ত ও ৩২ খাল খননের পরিকল্পনা: সাখাওয়াত
কাঁচপুরে বৃক্ষরোপণ উদ্বোধন করলেন এমপি মান্নান
মন্দিরভিত্তিক শিক্ষা কেন্দ্রের শ্রেষ্ঠদের মধ্যে পুরস্কার বিতরণ
ফরিদপুরে ভূমিদস্যুদের বিরুদ্ধে দুর্গম চরবাসীর মানববন্ধন
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ