নান্দিনায় ব্রহ্মপুত্র সেতুর ভূমি দখলমুক্ত, উচ্ছেদ অভিযানে জেলা প্রশাসন

প্রথম পাতা » ছবি গ্যালারী » নান্দিনায় ব্রহ্মপুত্র সেতুর ভূমি দখলমুক্ত, উচ্ছেদ অভিযানে জেলা প্রশাসন
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬



নান্দিনায় ব্রহ্মপুত্র সেতুর ভূমি দখলমুক্ত, উচ্ছেদ অভিযানে জেলা প্রশাসন

জামালপুর প্রতিনিধি : জামালপুরের নান্দিনা বাজার সংলগ্ন ব্রহ্মপুত্র নদের ওপর দীর্ঘ প্রতীক্ষিত ব্রিজ নির্মাণ প্রকল্পের পথে থাকা সকল প্রতিবন্ধকতা দূর করলো জেলা প্রশাসন। আজ মঙ্গলবার (৩১ মার্চ) সকালে নান্দিনা বাজার এলাকায় এক বিশেষ উচ্ছেদ অভিযানের মাধ্যমে অধিগ্রহণকৃত ১.৭৭ একর ভূমি অবৈধ দখলদারদের হাত থেকে পুরোপুরি মুক্ত করা হয়।

​জামালপুর সদর উপজেলাধীন ‘নান্দিনা-জিসি-লছমনপুর আরএইচডি ভায়া লক্ষীরচর ইউপি সড়কে চেইনেজে ৬০৬.০০ মিটার ব্রীজ নির্মাণ’ শীর্ষক গুরুত্বপূর্ণ প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যে এই অভিযান পরিচালিত হয়। দীর্ঘদিন ধরে এই প্রকল্পের জন্য নির্ধারিত জমিতে কিছু অবৈধ স্থাপনা থাকায় নির্মাণ কাজ ব্যাহত হচ্ছিল।

​অভিযান চলাকালীন নদের পাড় এবং বাজার সংলগ্ন এলাকায় গড়ে ওঠা ছোট-বড় বেশ কিছু অবৈধ ঘর ও ব্যবসায়িক স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

​জেলা প্রশাসনের এই উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি), জামালপুর সদর
​রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি), জামালপুর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অভিযানে সক্রিয়ভাবে সহযোগিতা প্রদান করেন,বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ।

​উচ্ছেদ অভিযান সফলভাবে সম্পন্ন হওয়ায় নান্দিনা ও লক্ষীরচরবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ ও স্বস্তি দেখা গেছে। স্থানীয়দের মতে, এই ব্রিজটি নির্মিত হলে ব্রহ্মপুত্র নদের দুই তীরের মানুষের দীর্ঘদিনের যোগাযোগ সমস্যার স্থায়ী সমাধান হবে।

​জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এবং সরকারি উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে এ ধরনের কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে। বর্তমানে উদ্ধারকৃত ভূমি প্রকল্প সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ২৩:১৪:২৭   ২২৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কালকিনিতে জালিয়াতি ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন
সোমালিয়ায় ইসরায়েলিদের উপস্থিতি নিয়ে কড়া হুঁশিয়ারি প্রেসিডেন্ট হাসানের
ক্রোয়েশিয়াকে গোল বন্যায় ভাসিয়ে ইংল্যান্ডের রেকর্ড জয়
সরিষাবাড়ীতে সিএনজি ও মোটরসাইকেল সংঘর্ষ, ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ আহত ৬
মেসির বিদায়ি ম্যাচের আগে ৭ গোলের জয় আর্জেন্টিনার
ইয়ামাল-রদ্রির ঝলকে চেককে হারাল স্পেন
আজ বিশ্ব প্রাণী দিবস: প্রাণীদের অধিকার ও কল্যাণ রক্ষায় এক বৈশ্বিক জাগরণ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বন্দরে চুরি মামলার আসামিসহ গ্রেপ্তার ৪

News 2 Narayanganj News Archive

আর্কাইভ