চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের সঙ্গে ডিসির মতবিনিময়

প্রথম পাতা » ছবি গ্যালারী » চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের সঙ্গে ডিসির মতবিনিময়
বুধবার, ১ এপ্রিল ২০২৬



চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের সঙ্গে ডিসির মতবিনিময়

সাংবাদিকবদের সঙ্গে মতবিনিময় করেছেন চাঁপাইনবাবগঞ্জের নবাগত জেলা প্রসাশক আবু ছালেহ মো. মুসা জঙ্গী।

আজ বুধবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রশাসক বলেন, চাঁপাইনবাবগঞ্জ একটি সম্ভাবনাময় জেলা। প্রশাসনের পাশাপাশি সাংবাদিকরা যদি উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমে গঠনমূলক ভূমিকা রাখেন, তবে জেলার সার্বিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। তিনি আরো বলেন, আপনাদের সহযোগিতা ও গঠনমূলক সমালোচনাই আমাদের কাজের শক্তি জোগাবে।

উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার হলে জনগণের সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব হবে।

সভায় সাংবাদিকরা জেলার উন্নয়ন, সামাজিক সমস্যা ও গণসেবার মান উন্নয়নের বিষয়ে বিভিন্ন পরামর্শ ও মতামত তুলে ধরেন। জেলা প্রশাসক সাংবাদিকদের উত্থাপিত বিভিন্ন বিষয়ে মনোযোগ সহকারে শোনেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

এসময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফয়সাল রায়হান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমানসহ জেলার প্রিন্ট, ইলেকট্রনিক, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ও বাংলাদেশ বেতারের জেলা সংবাদদাতা, অনলাইন মিডিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানের সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:৩৬:২২   ৯৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মেধাভিত্তিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়াই সরকারের অঙ্গীকার : মাহদী আমিন
হবিগঞ্জে নদী ভাঙন এলাকা পরিদর্শন করলেন হুইপ জিকে গউছ
ক্ষেতলালে জমি নিয়ে সংঘর্ষ, আহত ১০
চকরিয়ায় বন্যার পানিতে নৌকা ডুবে দুই বোনের মৃত্যু
শিবগঞ্জে রাইস মিলের পাহারাদারকে হত্যা মামলায় গ্রেপ্তার ২
রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী
চট্টগ্রামে বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে বিরোধীদলীয় নেতা
ইরানে নতুন করে বিস্ফোরণ, হামলার কথা অস্বীকার যুক্তরাষ্ট্রের
জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার কাজ চলছে : সংস্কৃতিমন্ত্রী
তিস্তা মহাপরিকল্পনার ক্রেডিট নিতে জামায়াত মাঠে নেমেছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ