চাঁদপুর জেলা পরিষদের প্রশাসককে সংবর্ধনা

প্রথম পাতা » চট্টগ্রাম » চাঁদপুর জেলা পরিষদের প্রশাসককে সংবর্ধনা
বুধবার, ১ এপ্রিল ২০২৬



চাঁদপুর জেলা পরিষদের প্রশাসককে সংবর্ধনা

চাঁদপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক এ কে এম সলিম উল্যা সেলিমের যোগদান উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে ।

আজ বুধবার দুপুরে শহরের বাবুরহাট এলাকায় জেলা পরিষদের অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

তিনি বক্তব্যে বলেন, চাঁদপুর জেলার মন্ত্রী ও এমপিদের সাথে আলোচনা করে জেলা পরিষদের প্রশাসক নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত হয়। কারণ সলিম উল্যা সেলিম একজন অভিজ্ঞ মানুষ। রাজনৈতিক অঙ্গনে সারা জেলায় উনার পরিচিতি আছে।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. কবির হোসেন সরদার এর সঞ্চালনায় বক্তব্য দেন প্রশাসক একেএম সলিম উল্যা সেলিম।

তিনি বক্তব্য বলেন, আমাকে নিয়োগ দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান সহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি চাঁদপুর জেলাকে অগ্রাধিকার দিয়ে কাজ করার অঙ্গীকার করেন। পাশাপাশি জেলা পরিষদের সকল কর্মকর্তা এবং কর্মচারীদের সততার সাথে কাজ করার আহ্বান জানান।

এতে জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের জ্যেষ্ঠ নেতারাসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:৩৯:৩৭   ১০৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


চকরিয়ায় বন্যার পানিতে নৌকা ডুবে দুই বোনের মৃত্যু
চট্টগ্রামে বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে বিরোধীদলীয় নেতা
জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার কাজ চলছে : সংস্কৃতিমন্ত্রী
বাংলাদেশে এখনই ব্যবসা ও বিনিয়োগের উপযুক্ত সময় : ইতালির রাষ্ট্রদূত
দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য সরকারের বিশেষ নজর রয়েছে: দীপেন দেওয়ান
রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৫ শিক্ষার্থীর মৃত্যু
পানি না নামা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রেল চলাচল বন্ধ থাকবে
গ্রিন লাইসেন্স ছাড়া জাহাজ রিসাইক্লিং ব্যবসার সুযোগ থাকবে না: শিল্পমন্ত্রী
সরকার কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে : পানিসম্পদ মন্ত্রী
বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হয় : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ