ফরিদপুরে ভূমিদস্যুদের বিরুদ্ধে দুর্গম চরবাসীর মানববন্ধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে ভূমিদস্যুদের বিরুদ্ধে দুর্গম চরবাসীর মানববন্ধন
বুধবার, ১ এপ্রিল ২০২৬



ফরিদপুরে ভূমিদস্যুদের বিরুদ্ধে দুর্গম চরবাসীর মানববন্ধন

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে দীর্ঘদিন যাবৎ জোরপূর্বক জমি দখল, অত্যাচার ও হয়রানির শিকার হয়ে ভূমিদস্যুদের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন দুর্গম চরাঞ্চলবাসী।

বুধবার (০১ এপ্রিল) দুপুর ১২ টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন জেলার চরভদ্রাসন উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের দুর্গম চরশালেহপুর ও মুন্সিরবাজার গ্রামের বাসিন্দারা। এতে নারী-পুরুষসহ শতাধিক এলাকাবাসী অংশগ্রহণ করেন।
ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ করে বলেন, দীর্ঘদিন যাবৎ চরশালেহপুর এলাকার প্রভাবশালী বাসিন্দা ও সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরীর ঘনিষ্টজন কবির খাঁর নেতৃত্বে ইব্রাহীম খাঁ, আজিজ খাঁ, মোসলেম খাঁ, সালাম খাঁ সহ অনেকে- চরের প্রায় ৪শত পরিবারের এক হাজার একর জমি দখলে নিয়েছেন। তাঁদের মধ্যে অনেকের পৈত্রিক জমিসহ সরকারি বন্দোবস্তের জমিও রয়েছে। এছাড়া বিভিন্ন সময় জোরপূর্বক ফসল কেটে নিয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ করেন। এর প্রতিবাদ করলে বিভিন্ন সময় নির্যাতনের শিকার হয়েছেন তাঁরা। তাঁদের অনেকে পদ্মা নদীর ভাঙনের শিকার হয়ে বসতঘর হারিয়ে অন্যত্র বসবাস করছেন।
মানববন্ধনে চরশালেহপুর গ্রামের বাসিন্দা মোলায়েম খাঁ অভিযোগ করে বলেন, ২০১৬ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগের প্রভাবখাটিয়ে কবির খাঁর নেতৃত্বে চরের শতশত সাধারণ মানুষের জমি দখল করে নেয়া হয়েছে। এই দখলের প্রতিবাদ করতে গেলে আমাদের হুমকি-ধমকি দেয়া হয়, অত্যাচার-নির্যাতন করা হয়। আজ তাঁরা হাজার হাজার বিঘা জমির ভূট্টা আত্মসাৎ করে নিচ্ছে। ওই জমিতে যাওয়া মাত্রই তাঁর লাঠিয়াল বাহিনী দিয়ে আমাদের মারধর করা হচ্ছে । এই ভূমিদস্যুদের কারনে চরশালেহপুরের শত শত মানুষ অর্ধাহারে, অনাহারে মানবেতর জীবনযাপন করতেছে। আমাদের দাবি, অনতিবিলম্বে এই ভূমিদস্যুদের গ্রেপ্তার করে আমাদের অসহায় মানুষের জমি ফিরিয়ে দেয়া হোক।
ভূমিদস্যুদের নির্যাতনের শিকার হয়ে এই মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী শেখ মোয়াজ্জেমের স্ত্রী লাইলী বেগম, নার্গিস বেগম, তারা মিয়া সহ অনেকে। মানবন্ধন শেষে তাঁরা বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক , পুলিশ সুপার ও ফরিদপুর প্রেসক্লাবে স্মারকলিপি প্রদান করেন।

বাংলাদেশ সময়: ২৩:৩৫:১৫   ১৫৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


চকলেটের প্রলোভনে শিশু অপহরণের চেষ্টা: মধুখালীতে জনতার হাতে আটক ১
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বিপিএল স্থগিত করে ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়াল বিসিবি
নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ
জাতীয় সংসদে ‘ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬’ উত্থাপন
বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠিত
আমি ফিরে এসেছি দেশের মানুষের জন্য কাজ করতে: মির্জা আব্বাস
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন মির্জা আব্বাস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ