৫৩ রাউন্ড গুলিসহ রেজ্জাক বাহিনীর প্রধান ছেলেসহ গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ৫৩ রাউন্ড গুলিসহ রেজ্জাক বাহিনীর প্রধান ছেলেসহ গ্রেপ্তার
বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬



৫৩ রাউন্ড গুলিসহ রেজ্জাক বাহিনীর প্রধান ছেলেসহ গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় হত্যা, অপহরণ ও মাদকসহ একাধিক মামলার আসামি রেজ্জাক বাহিনীর প্রধান রাজ্জাক (৫০) ও তার ছেলে মো. ওয়াসিমকে (২২) ৫৩ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে এক প্রেস রিলিজে এ তথ্য নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী।

গ্রেপ্তার রাজ্জাক এরশাদ ও পরী বেগমের ছেলে। এবং গ্রেপ্তার অপরজন হলেন রাজ্জাকের তার ছেলে মো. ওয়াসিম।
তারা ফতুল্লা থানার নিউ চাষাড়া জামতলা এলাকার বাসিন্দা।

পুলিশ সুপার জানান, সকাল ৭টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা থানার ইসদাইর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় এসআই নন্দন চন্দ্র সরকার ও এসআই শামীম হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে রাজ্জাক ও তার ছেলে ওয়াসিমকে আটক করে। তাদের দখল থেকে ৫৩ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, রাজ্জাকের বিরুদ্ধে ২টি হত্যা, ২টি অপহরণ, ২টি মাদক ও চাঁদাবাজিসহ মোট ১২টি মামলা রয়েছে। অন্যদিকে তার ছেলে ওয়াসিমের বিরুদ্ধে ১টি হত্যা, ২টি অপহরণ, ১টি অস্ত্র আইনে, ১টি ডাকাতির প্রস্তুতি ও ১টি চাঁদাবাজিসহ মোট ৭টি মামলা রয়েছে। তারা এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে ত্রাস সৃষ্টি করে মাদক কারবার পরিচালনা করত। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় অস্ত্র আইনের ১৯(এফ) ধারায় মামলা রুজু করা হয়েছে।
আসামিদের রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হবে। সন্ত্রাস ও মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ বদ্ধপরিকর রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:২৪:০০   ১১১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বহু নারী-শিশুকে অন্যায়ভাবে বাংলাদেশ সীমান্তে ঠেলে দিচ্ছে বিএসএফ
নির্বাচনে জিতে বিসিবি সভাপতি তামিম
গ্রামে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
বাজেটে তিনটি বিষয় গুরুত্ব না দিলে অর্থনীতি পুনরুদ্ধার সম্ভব নয় : বিকেএমইএ সভাপতি
সরকার শিল্প বর্জ্য পুনঃব্যবহার করে টেকসই শিল্পায়ন জোরদারের পরিকল্পনা করছে: শিল্পমন্ত্রী
সনদনির্ভর নয়, দক্ষ ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সংসদে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহীত
রামিসা হত্যা মামলা : উচ্চ আদালতেও মৃত্যুদণ্ড বহালের আশা আইনমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ