নারায়ণগঞ্জে লাইসেন্সবিহীন দুই ডায়াগনস্টিককে জরিমানা

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জে লাইসেন্সবিহীন দুই ডায়াগনস্টিককে জরিমানা
বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬



নারায়ণগঞ্জে লাইসেন্সবিহীন দুই ডায়াগনস্টিককে জরিমানা

নারায়ণগঞ্জে লাইসেন্সবিহীন পরিচালনা এবং অস্বাস্থ্যকর পরিবেশে সেবা প্রদানের দায়ে দুই ডায়াগনস্টিককে ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২ এপ্রিল) জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর নবাব সলিমুল্লাহ রোড ও আমলাপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

জানা গেছে, ‘পপুলার মেডিকেল সার্ভিসেস’ ও ‘মিতু ক্লিনিক’ নামক প্রতিষ্ঠান দুটি দীর্ঘদিন নগরীতে লাইসেন্সবিহীন কার্যক্রম পরিচালনা করে আসছিল। এ ছাড়া ডাক্তার ও টেকনিশিয়ানের ঘাটতি এবং অতিরিক্ত সেবামূল্য রাখার অভিযোগ পাওয়া যায়।
অস্বাস্থ্যকর পরিবেশে জীবন বিপন্নকারী কার্যক্রম পরিচালনার দায়ে প্রতিষ্ঠান দুটিকে অভিযুক্ত করা হয়। মেডিকেল প্র্যাকটিস ও বেসরকারি ক্লিনিক-ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২-এর ১৩ ধারা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ও ৫২ ধারায় প্রতিষ্ঠান দুটিকে মোট ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম।

তারিকুল ইসলাম জানান, জনস্বার্থ রক্ষা এবং মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৬:৫২:২৩   ১২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


না:গঞ্জে পরিবেশ দিবসের র‍্যালি ও চারা বিতরণ
জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
বন্দরে ডাকাতির ৭০টি ব্যাটারিসহ দুই ডাকাত গ্রেপ্তার
জামালপুরে জমি না দেওয়ায় মাকে বাড়িছাড়া করা সেই পাষণ্ড ছেলে গ্রেপ্তার
শোষণ ও লুটপাট করে যারা পালিয়ে যায় তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চলবে: এবি পার্টি
তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত
সরকার প্রাইভেট সেক্টরকে নতুন বিনিয়োগের জন্য ফেসিলেটেড করবে: বাণিজ্যমন্ত্রী
অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করল ‘বড় জাহাঙ্গীর’ বাহিনীর ৩ দস্যু
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ