হামের উপসর্গ নিয়ে একদিনে ৪ শিশুর মৃত্যু

প্রথম পাতা » ছবি গ্যালারী » হামের উপসর্গ নিয়ে একদিনে ৪ শিশুর মৃত্যু
শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬



হামের উপসর্গ নিয়ে একদিনে ৪ শিশুর মৃত্যু

দেশে শিশুদের নিয়মিত টিকাদানের ক্ষেত্রে ‘ইমিউনিটি গ্যাপ’ বা রোগ প্রতিরোধক্ষমতার ঘাটতির কারণে হামের প্রাদুর্ভাব বেড়েছে। এর সংক্রমণ ছড়িয়েছে দেশের সবকটি জেলায়।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে চলতি মাসের প্রথম দিনে দেশে হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু হয়েছে। আর বিভিন্ন হাসপাতালে উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ৬৮৫ জন। তবে একই সময়ে নিশ্চিত হাম হয়েছে ২৬ রোগীর।

সবমিলিয়ে দেশে গত ১৫ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৭০৯ জনে। আর হাম নিশ্চিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৮৫ জনে।

এদিকে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় আগামী রোববার থেকে সারা দেশে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার। শুরুতে বেশি সংক্রমিত এলাকায় টিকা দেয়া হবে। টিকা পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুরা।

বাংলাদেশ সময়: ১৩:০১:৩৯   ৯৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
মাদারগঞ্জগামী বাসের মর্মান্তিক দুর্ঘটনা,টাঙ্গাইলে ৭ জনের মৃত্যু আহত অনেকে
আজ পর্যন্ত জুলাই আন্দোলনের কৃতিত্ব নেয়নি জামায়াত: শফিকুর রহমান
বৃক্ষরোপণ কর্মসূচিতে সব শ্রেণির মানুষকে সম্পৃক্ত করতে হবে: নজরুল ইসলাম খান
বিশ্বমঞ্চে বাংলাদেশকে পরিচিত করতে চাই : শিক্ষামন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে অকুতোভয় জুলাই যোদ্ধা আজিজুর রহমানের সাক্ষাৎ
‘উই স্ট্যান্ড উইথ বিটিএস’, হ্যাশট্যাগে সয়লাব সামাজিক মাধ্যম
কুরিয়ারে পাঠানো হচ্ছিল ‘ব্লুটুথ স্পিকার’, খুলতেই মিলল ১১ হাজার ইয়াবা
দেশের ক্রীড়া উন্নয়নে প্রান্তিক পর্যায় থেকে প্রতিভা খুঁজে আনতে চাই : মীর হেলাল
মানবপাচার প্রতিরোধে গণমাধ্যম ও সংস্কৃতির ভূমিকা অপরিহার্য

News 2 Narayanganj News Archive

আর্কাইভ