হঠাৎ কুয়াশায় ঢেকে গেল দিনাজপুর

প্রথম পাতা » ছবি গ্যালারী » হঠাৎ কুয়াশায় ঢেকে গেল দিনাজপুর
শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬



হঠাৎ কুয়াশায় ঢেকে গেল দিনাজপুর

প্রচণ্ড রোদ এবং গরমের মধ্যে দিনাজপুরে তাপামত্রার পারদ উঠানামা করছে ৩৪ থেকে ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। চৈত্র মাসের মাঝামাঝি সময়ে রোদ আর গরমের মধ্যে দিনাজপুরে আকাশ হঠাৎ ঘন কুয়াশায় ঢেকে আছে।

শুক্রবার (৩ এপ্রিল) ভোরের দিকে এমন দৃশ্য দেখা যায় দিনাজপুরের সদর এলাকায়। সকাল ৯টা পর্যন্ত ঘনকুয়াশায় ঢেকে ছিল গোটা এলাকা।
রাস্তায় বড় বড় যানবাহনগুলোকে সকাল ৯টা পর্যন্ত হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করতে দেখা গেছে।

আবহাওয়া অফিস বলছে, গত কয়েক দিনের বৃষ্টির কারণে উষ্ণ এবং শীতল বায়ু প্রবাহের কারণে জলীয় বাষ্প তৈরি হওয়ায় এই কুয়াশা দেখা দিয়েছে।

চৈত্রমাস চলছে। ঋতু অনুযায়ী গরম শুরু হয়ে যাওয়ার কথা।
কিন্তু গত বুধবার পর্যন্ত দিনাজপুরে গরম আবহাওয়া ছিল না। তবে কয়েকদিন ধরে থেমে থেমে বেশ বৃষ্টি হয়েছে। সে কারণে মেঘলা আকাশের সঙ্গে হালকা শীতের আবহ ছিল। তবে বৃহস্পতিবার থেকে দিনাজপুরে হঠাৎ করেই তাপমাত্রা বেড়ে যায়।
গতকাল বৃহস্পতিবার দিনাজপুরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। দিনে কাটফাটা রোদ ছিল। তবে আজ শুক্রবার ভোরে আকস্মিক ঘন কুয়াশা দেখা দেয়। সকাল ৯টা পর্যন্ত সদর উপজেলাসহ জেলার বিভিন্ন এলাকায় কুয়াশা দেখা গেছে। ঘন কুয়াশায় ঢেকে ছিল রাস্তা-ঘাট, মাঠ, ফসলি জমি ও গাছপালা।
কৃষিজমির ঘাসের ডগায় দেখা গেছে বিন্দু বিন্দু শিশিরকণা। কোচগুলোসহ বড়বড় যানাবাহন চলাচল করেছে হেডলাইট জ্বালিয়ে।

জেলা শহরের মেডিক্যাল কলেজ হাসাপাতাল এলাকার অ্যাম্বুল্যান্সচালক শরিফুল ইসলাম বলেন, শীতকালে এমন কুয়াশা দেখি। আজকের ঘন কুয়াশা দেখে মনে হচ্ছে আবার বুঝি শীত চলে এলো। ভোর থেকে কিছু দেখা যাচ্ছে না। দিনাজপুর-ঢাকা মহাসড়কে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করেছে।’

উপশহর এলাকার আইনুল হক বলেন, ‘একদিকে গরম শুরু হয়েছে। অন্যদিকে আজ আবার ঘন কুয়াশা দেখা দিয়েছে। প্রকৃতির কি বিচিত্র রূপ।’

দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, “এই ধরনের কুয়াশাকে সাধারণত ‘স্টিম ফগ’ বা ‘জলীয় বাষ্পীয় কুয়াশা’ বলা হয়। কয়েকদিনে বৃষ্টির কারণে উষ্ণ এবং শীতল বায়ু প্রবাহীত হওয়ায় জলীয় বাষ্প তৈরি হয়েছে। সে কারণে এই কুয়াশা দেখা দিয়েছে। এটি সাধারণ একটি বিষয়। এটি শীতের কুয়াশা নয়।”

তিনি বলেন, ‘দিনাজপুরে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। বৃহস্পতিবার জেলায় ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। কয়েকদিনে তাপমাত্রা আরো বেড়ে যাবে।’

বাংলাদেশ সময়: ১৩:০৫:০৬   ৯৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
মাদারগঞ্জগামী বাসের মর্মান্তিক দুর্ঘটনা,টাঙ্গাইলে ৭ জনের মৃত্যু আহত অনেকে
আজ পর্যন্ত জুলাই আন্দোলনের কৃতিত্ব নেয়নি জামায়াত: শফিকুর রহমান
বৃক্ষরোপণ কর্মসূচিতে সব শ্রেণির মানুষকে সম্পৃক্ত করতে হবে: নজরুল ইসলাম খান
বিশ্বমঞ্চে বাংলাদেশকে পরিচিত করতে চাই : শিক্ষামন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে অকুতোভয় জুলাই যোদ্ধা আজিজুর রহমানের সাক্ষাৎ
‘উই স্ট্যান্ড উইথ বিটিএস’, হ্যাশট্যাগে সয়লাব সামাজিক মাধ্যম
কুরিয়ারে পাঠানো হচ্ছিল ‘ব্লুটুথ স্পিকার’, খুলতেই মিলল ১১ হাজার ইয়াবা
দেশের ক্রীড়া উন্নয়নে প্রান্তিক পর্যায় থেকে প্রতিভা খুঁজে আনতে চাই : মীর হেলাল
মানবপাচার প্রতিরোধে গণমাধ্যম ও সংস্কৃতির ভূমিকা অপরিহার্য

News 2 Narayanganj News Archive

আর্কাইভ