গভীর রাতে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

প্রথম পাতা » ছবি গ্যালারী » গভীর রাতে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট
শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬



গভীর রাতে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

সদরপুর, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের পিয়ারপুর এলাকায় গভীর রাতে এক বাড়িতে দুষ্কৃতকারীর হানার ঘটনা ঘটেছে। এ সময় দুষ্কৃতকারীরা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টা ২০ মিনিট থেকে ৩টা ৩০ মিনিটের মধ্যে পিয়ারপুর এলাকার বাসিন্দা ঔষধ ব্যবসায়ী বরুন ঘোষ ও তার ছোট ভাই বেসরকারি ব্যাংক কর্মকর্তা শান্ত ঘোষের বাড়িতে ৩ থেকে ৪ জন অজ্ঞাতনামা দুষ্কৃতকারী দরজা ভেঙে প্রবেশ করে।
ভুক্তভোগীরা জানান, প্রথমে দুষ্কৃতকারীরা বরুন ঘোষের ঘরে প্রবেশ করে তাকে কাপড় দিয়ে হাত বেঁধে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে আলমারি ভেঙে নগদ ৩০ হাজার টাকা, মানিব্যাগে থাকা ১৪ হাজার টাকা এবং আনুমানিক ৬ থেকে ৭ ভরি স্বর্ণালংকার লুট করে। পরে তারা শান্ত ঘোষের কক্ষে প্রবেশ করে তাকে ও তার স্ত্রী তিথি ঘোষকে অস্ত্রের ভয় দেখিয়ে প্রায় ১ লাখ ২৫ হাজার টাকা এবং আরও ৬ থেকে ৭ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়।
দুষ্কৃতকারীরা যাওয়ার সময় বাইরে থেকে ঘরের দরজা বন্ধ করে দিয়ে পালিয়ে যায়। ঘটনার পরপরই থানায় খবর না দিয়ে ভুক্তভোগীরা পরদিন সকাল সাড়ে ৯টার দিকে পুলিশকে বিষয়টি অবহিত করেন।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৬:১৫:৩৫   ১২৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে সার ডিলার নিয়োগে বিএনপির ত্যাগী নেতাদের মূল্যায়ন
দুর্গাপূজায় ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার আহ্বান এলজিআরডি মন্ত্রীর
পুলিশের বিশেষ অভিযানে ৭৭ জন গ্রেপ্তার, অস্ত্র ও মাদক উদ্ধার
দুর্গাপূজায় নাশকতা ঠেকাতে সর্বোচ্চ সতর্কতায় এসআরবি-১১
ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ‌ আহত ৩
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান
রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা সুনামের সঙ্গে কর্মক্ষেত্রে অবদান রাখছে : ভূমিমন্ত্রী
যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম বছরে বাড়ল ৭০ শতাংশের বেশি
নিজেদের ব্যর্থতা আড়াল করতে রাজপথে নাটক করেছে বিরোধী দল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ