মাদক বিক্রির অভিযোগে যুবকের চুল কেটে দিল এলাকাবাসী

প্রথম পাতা » ছবি গ্যালারী » মাদক বিক্রির অভিযোগে যুবকের চুল কেটে দিল এলাকাবাসী
শনিবার, ৪ এপ্রিল ২০২৬



মাদক বিক্রির অভিযোগে যুবকের চুল কেটে দিল এলাকাবাসী

সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলায় মাদক বিক্রির অভিযোগে জুনায়েদ ওরফে জুনা (১৮) নামে এক যুবককে আটক করে তার মাথার চুল কেটে দিয়েছে স্থানীয় এলাকাবাসী। শুক্রবার (৩ এপ্রিল) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের ভাবুকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত জুনায়েদ ওই গ্রামের সামাদ মিয়ার ছেলে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, জুনায়েদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় গাঁজা ও ইয়াবা বিক্রির অভিযোগ ছিল। বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছিল। অভিযোগ রয়েছে, ঘটনার দিন রাতে তিনি কয়েকজন বহিরাগত ব্যক্তির কাছে মাদক বিক্রির সময় স্থানীয়দের হাতে ধরা পড়েন।
এরপর ক্ষুব্ধ এলাকাবাসী তাকে আটক করে প্রকাশ্যে তার মাথার চুল কেটে দেয় এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করে। এ সময় তিনি নিজের ভুল স্বীকার করে পুনরায় এমন কাজে জড়াবেন না বলে উপস্থিতদের আশ্বাস দেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

এ বিষয়ে এলাকাবাসী জানান, যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে তারা সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলছেন।

এ ব্যাপারে সালথা থানার ওসি (তদন্ত) ইন্দ্রজিৎ মল্লিক বলেন, বিষয়টি তার জানা নেই। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৬:০৫:১১   ১০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে প্রয়াত সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ও কাজিম রেজার স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত
৩৮ হাজার পিস ইয়াবা জব্দের ঘটনায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
পূজায় পরিবেশ অস্থিতিশীল করতে প্রচুর গ্রুপ বসে আছে, সচেতন থাকায় জোর ডিসির
এআই, সেমিকন্ডাক্টর ও রোবটিক্সে গবেষণায় তরুণদের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী: জহির উদ্দিন স্বপন
সহিংসতার মূল উৎস মাদককে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে - প্রতিমন্ত্রী মীর হেলাল
সড়ক ও সেতু নির্মাণের পাশাপাশি হবে পুনর্বাসন কাজ - বাণিজ্যমন্ত্রী
নাসিরনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ