সরিষাবাড়ীতে ৩ হাজার চাষির মাঝে বিনামূল্যে পাটবীজ বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে ৩ হাজার চাষির মাঝে বিনামূল্যে পাটবীজ বিতরণ
শনিবার, ৪ এপ্রিল ২০২৬



সরিষাবাড়ীতে ৩ হাজার চাষির মাঝে বিনামূল্যে পাটবীজ বিতরণ

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় স্থানীয় পাটচাষীদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা প্রশাসন ও উপজেলা পাট অধিদপ্তরের যৌথ আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (২য় সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের আওতায় এই সহায়তা প্রদান করা হচ্ছে। এ বছর সরিষাবাড়ী উপজেলার মোট ৩,০০০ জন নির্বাচিত পাটচাষীকে বিনামূল্যে এই উন্নত মানের পাটবীজ প্রদান করা হবে।

উপজেলা পাট অধিদপ্তর কর্মকর্তা ইফাদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিতরণী সভায় বক্তারা পাটের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে আধুনিক প্রযুক্তির ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষিবিদ অনুপ সিংহ, উপজেলা কৃষি কর্মকর্তা।
আঃ মজিদ, আহ্বায়ক, উপজেলা কৃষক দল।
এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের সুবিধাভোগী পাটচাষী এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “বাংলাদেশ সোনালী আঁশের দেশ। বর্তমান সরকার পাটের উৎপাদন বৃদ্ধি এবং চাষীদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উন্নত প্রযুক্তির বীজ ব্যবহারের মাধ্যমে চাষীরা স্বল্প খরচে অধিক ফলন নিশ্চিত করতে পারবেন, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

বক্তারা চাষীদের সঠিক সময়ে বীজ বপন এবং আধুনিক পদ্ধতিতে পাট পচানোর কলাকৌশল অবলম্বনেরও পরামর্শ দেন। আলোচনা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ চাষীদের হাতে উন্নত মানের পাটবীজের প্যাকেট তুলে দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

বাংলাদেশ সময়: ২৩:০৮:৪৭   ১৭২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের সাক্ষাৎ, পৌঁছে দিলেন প্রধানমন্ত্রীর চিঠি
সরিষাবাড়ীতে আওয়ামী লীগ-বিএনপি ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ১
স্পীকারের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত
জমির উদ্দিন সরকারসহ সাবেক ১৫ এমপির মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
৪ হাজার এসআই ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির
সংসদে বিরোধী দল ‘ভাইব’ তৈরির চেষ্টা করছে : চিফ হুইপ
১৮ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে তুর্কির ক্লাব
ঢাকায় তিন বস্তি এলাকার পুনর্বাসনে সহায়তা করবে চীন : মীর শাহে আলম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ