সরিষাবাড়ীতে জমি দখল নিয়ে সংঘাত, আহত-৩

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে জমি দখল নিয়ে সংঘাত, আহত-৩
শনিবার, ৪ এপ্রিল ২০২৬



সরিষাবাড়ীতে জমি দখল নিয়ে সংঘাত, আহত-৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে পৈত্রিক জমি উদ্ধার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন এক ইউনিয়ন বিএনপি নেত্রীর কলেজ পড়ুয়া ছেলেসহ একই পরিবারের ৩ জন। অভিযোগ উঠেছে, মেষ্টা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল হুদা স্বপন মাস্টার ও তার ছেলেরা এই অতর্কিত হামলা চালিয়েছে।

শনিবার (৪ এপ্রিল) বিকেলে উপজেলার সাপলেঞ্জা এলাকায় এই ঘটনা ঘটে। বর্তমানে আহত কলেজ শিক্ষার্থী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, জামালপুর সদর উপজেলার ১৩নং মেষ্টা ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল হুদা স্বপন মাস্টারের সাথে তার চাচাতো ভাই আবুল কালাম আজাদের জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। অভিযোগ রয়েছে, দলীয় প্রভাব খাটিয়ে স্বপন মাস্টার তার ভাইয়ের পৈত্রিক সাড়ে ৪ শতাংশ জমি দীর্ঘদিন ধরে জবরদখল করে রেখেছিলেন।

আহত আবুল কালাম আজাদ বলেন, শনিবার বিকেলে একজন আমিন (জমি পরিমাপকারী) নিয়ে আমরা ওই জমি মেপে সীমানা খুঁটি নির্ধারণ করি। কাজ শেষে বাড়ি ফেরার পথে সাপলেঞ্জা গ্রামের হেলাল মিয়ার বাড়ির সামনে পৌঁছালে স্বপন মাস্টার ও তার দুই ছেলে বিকাশ ও নূরনবী তাদের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়।

হামলায় আহত হন, আবুল কালাম আজাদ (৬২), তার কলেজ পড়ুয়া ছেলে তাহমিদ হাসান সিজান (১৮) ও বড় ছেলে সেলিম সরকার (৩০)।

আহতদের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাসপাতাল সূত্র জানায়, সিজানের আঘাত গুরুতর হওয়ায় তাকে ভর্তি রাখা হয়েছে, বাকিরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।

আহত সিজানের মা ও ভাটারা ইউনিয়ন বিএনপির সদস্য ও সাবেক ইউপি সদস্য সাগরিকা বলেন,
“স্বপন মাস্টার দীর্ঘদিন ধরে ক্ষমতার দাপট দেখিয়ে আমাদের জমি দখল করে রেখেছিল। আজ আমরা আইন মেনে জমি পরিমাপ করে আসার সময় সে পরিকল্পিতভাবে আমার স্বামী সন্তানের ওপর হামলা করেছে। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।”

এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাচ্চু মিয়া জানান, “ঘটনার বিষয়ে অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বর্তমানে উত্তেজনা ও চাঞ্চল্য বিরাজ করছে। এলাকাবাসী ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২৩:১২:০৩   ৩৮০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের সাক্ষাৎ, পৌঁছে দিলেন প্রধানমন্ত্রীর চিঠি
সরিষাবাড়ীতে আওয়ামী লীগ-বিএনপি ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ১
স্পীকারের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত
জমির উদ্দিন সরকারসহ সাবেক ১৫ এমপির মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
৪ হাজার এসআই ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির
সংসদে বিরোধী দল ‘ভাইব’ তৈরির চেষ্টা করছে : চিফ হুইপ
১৮ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে তুর্কির ক্লাব
ঢাকায় তিন বস্তি এলাকার পুনর্বাসনে সহায়তা করবে চীন : মীর শাহে আলম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ