লক্ষ্মীপুরে কৃষিভিত্তিক অর্থনৈতিক অঞ্চল করা হবে: পানিসম্পদ মন্ত্রী

প্রথম পাতা » চট্টগ্রাম » লক্ষ্মীপুরে কৃষিভিত্তিক অর্থনৈতিক অঞ্চল করা হবে: পানিসম্পদ মন্ত্রী
শনিবার, ৪ এপ্রিল ২০২৬



লক্ষ্মীপুরে কৃষিভিত্তিক অর্থনৈতিক অঞ্চল করা হবে: পানিসম্পদ মন্ত্রী

স্বনির্ভর দেশ গঠনে লক্ষ্মীপুরে কৃষিভিত্তিক অর্থনৈতিক অঞ্চল (ইকোনমিক জোন) গড়ে তোলা হবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, জেলায় উৎপাদিত নারিকেল, সুপারি, ধান ও সয়াবিনকে কেন্দ্র করে অর্থনৈতিক অঞ্চল গঠনের জন্য লক্ষ্মীপুর অত্যন্ত উপযুক্ত স্থান।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর জেলা পরিষদ প্রাঙ্গণে মৎস্য অধিদপ্তর আয়োজিত জেলেদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহীদউদ্দীন চৌধুরী বলেন, বিশেষ প্রকল্পের মাধ্যমে জেলার মতিরহাট থেকে ভবানীগঞ্জ এলাকা পর্যন্ত রাস্তাঘাটের উন্নয়ন করা হচ্ছে। এর ফলে লক্ষ্মীপুরসহ ভোলা, বরিশাল, নোয়াখালী ও চাঁদপুরের মানুষ সরাসরি সুফল ভোগ করবেন।
তিনি আরও বলেন, এটিই হচ্ছে প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রাজনীতি। তাঁদের অসমাপ্ত কাজ তারেক রহমানের নেতৃত্বে সম্পন্ন করা হবে। একই পরিবার থেকে দুজন প্রধানমন্ত্রী ও একজন প্রেসিডেন্ট হওয়া বিশ্বে বিরল ঘটনা। জনবান্ধব হওয়ায় জনগণ তাঁদের ভোটের মাধ্যমে নির্বাচিত করেছেন।

জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহ উদ্দিন টুকু। তিনি বলেন, বর্তমান সরকার জনগণের রায় নিয়ে ক্ষমতায় এসেছে। সরকারের বিরুদ্ধে চলা নানা ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সজাগ থাকতে হবে। জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব এবং সেই লক্ষ্যেই প্রশাসন কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, জেলা পরিষদের প্রশাসক সাহাবউদ্দিন সাবু এবং মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মো. জিয়া হায়দার চৌধুরী।

এর আগে অতিথিরা ফিতা কেটে ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প’-এর আওতায় নিবন্ধিত জেলেদের মাঝে খাদ্যসামগ্রী (চাল, ডাল, তেল, আটা ও চিনিসহ নিত্যপণ্য) বিতরণ করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুরে সাড়ে পাঁচ হাজারসহ সারাদেশে মোট ৪০ হাজার জেলে পরিবারকে এই সহায়তা প্রদান করা হবে।

বাংলাদেশ সময়: ২৩:৪৬:৫৫   ১৪৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


হিন্দু-মুসলমান ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হবে : পরিবেশমন্ত্রী
রাঙ্গামাটিতে শতাধিক প্রতিমায় বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় বৈচিত্র্য
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প : মীর হেলাল
রাষ্ট্র ধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে : চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি
দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার - কৃষিমন্ত্রী
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০
আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ
গণতন্ত্রের ভিতকে শক্তিশালী রাখলে দেশের উন্নয়ন সম্ভব: পানিসম্পদমন্ত্রী
কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫
অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই - স্বরাষ্ট্রমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ