ফরিদপুরে সন্ত্রাস, হামলা ও চুরির প্রতিবাদে গ্রামবাসীর সংবাদ সম্মেলন

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে সন্ত্রাস, হামলা ও চুরির প্রতিবাদে গ্রামবাসীর সংবাদ সম্মেলন
রবিবার, ৫ এপ্রিল ২০২৬



ফরিদপুরে সন্ত্রাস, হামলা ও চুরির প্রতিবাদে গ্রামবাসীর সংবাদ সম্মেলন

সদরপুর, (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দা উপজেলায় চলমান গ্রামীণ সংঘর্ষ, সন্ত্রাস, হামলা ও চুরির ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় গ্রামবাসীরা।

রবিবার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার বড় কাজুলী গ্রামের বাসিন্দা শরিফুল ইসলামের নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল যার মধ্যে মানোয়ার মোল্লা, ওবায়দুর মোল্লা, আলী হোসেন, কামরান, নাজিম ও মস্তোসহ আরও কয়েকজন রয়েছেন।

গ্রামের সাধারণ মানুষের ওপর নানা ধরনের নির্যাতন, হামলা এবং মিথ্যা মামলার হুমকি দিয়ে আসছে। এর ফলে গ্রামবাসীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে এবং স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

বক্তারা আরও জানান, সাম্প্রতিক সময়ে এলাকায় চুরি ও সহিংস ঘটনার মাত্রা বেড়ে যাওয়ায় গ্রামবাসীদের মধ্যে গভীর নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। এসব ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে গ্রামবাসীরা অবিলম্বে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর হস্তক্ষেপ কামনা করেন। পাশাপাশি এলাকায় স্থায়ী শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর আহ্বান জানান তারা।

বাংলাদেশ সময়: ১৫:৪৬:১০   ১০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কালকিনিতে জালিয়াতি ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন
সোমালিয়ায় ইসরায়েলিদের উপস্থিতি নিয়ে কড়া হুঁশিয়ারি প্রেসিডেন্ট হাসানের
ক্রোয়েশিয়াকে গোল বন্যায় ভাসিয়ে ইংল্যান্ডের রেকর্ড জয়
সরিষাবাড়ীতে সিএনজি ও মোটরসাইকেল সংঘর্ষ, ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ আহত ৬
মেসির বিদায়ি ম্যাচের আগে ৭ গোলের জয় আর্জেন্টিনার
ইয়ামাল-রদ্রির ঝলকে চেককে হারাল স্পেন
আজ বিশ্ব প্রাণী দিবস: প্রাণীদের অধিকার ও কল্যাণ রক্ষায় এক বৈশ্বিক জাগরণ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বন্দরে চুরি মামলার আসামিসহ গ্রেপ্তার ৪

News 2 Narayanganj News Archive

আর্কাইভ