ফরিদপুরে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে যমুনা টেলিভিশনের যুগপূর্তি উদযাপন

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে যমুনা টেলিভিশনের যুগপূর্তি উদযাপন
রবিবার, ৫ এপ্রিল ২০২৬



ফরিদপুরে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে যমুনা টেলিভিশনের যুগপূর্তি উদযাপন

ফরিদপুর জেলা প্রতিনিধি : যমুনা টেলিভিশনের এক যুগ পূর্তি উপলক্ষে ফরিদপুরে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করেছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা। এ উপলক্ষে রোববার বেলা ১১টায় ফরিদপুর প্রেসক্লাব থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়।
পরে প্রেসক্লাবের অ্যাডভোকেট শামসুদ্দিন মোল্যা মিলনায়তনে গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে কেক কাটার আয়োজন করা হয়। কেক কাটা শেষে ফরিদপুরে যমুনা টেলিভিশনের প্রতিনিধি তরিকুল ইসলাম হিমেলের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন পিয়াল, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক পান্না বালা, এটিএন বাংলার নিজস্ব প্রতিবেদক কামরুজ্জামান সোহেল, ছাত্রনেতা আবরার নাদিম ইতু এবং স্বেচ্ছাসেবক ও তরুণ চিকিৎসক ডা. আহমেদ সৌরভ।
বক্তারা বলেন, যমুনা টেলিভিশন প্রতিষ্ঠালগ্ন থেকেই নানা প্রতিকূলতা ও চাপ উপেক্ষা করে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে। এ কারণে দেশের সব শ্রেণি-পেশার মানুষের কাছে গণমাধ্যমটি বিশেষ আস্থা অর্জন করেছে। ভবিষ্যতেও যমুনা টেলিভিশন মজলুম মানুষের পক্ষে সোচ্চার থাকবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানে ফরিদপুরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মী, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন

বাংলাদেশ সময়: ১৬:০৫:০০   ২১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কালকিনিতে জালিয়াতি ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন
সোমালিয়ায় ইসরায়েলিদের উপস্থিতি নিয়ে কড়া হুঁশিয়ারি প্রেসিডেন্ট হাসানের
ক্রোয়েশিয়াকে গোল বন্যায় ভাসিয়ে ইংল্যান্ডের রেকর্ড জয়
সরিষাবাড়ীতে সিএনজি ও মোটরসাইকেল সংঘর্ষ, ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ আহত ৬
মেসির বিদায়ি ম্যাচের আগে ৭ গোলের জয় আর্জেন্টিনার
ইয়ামাল-রদ্রির ঝলকে চেককে হারাল স্পেন
আজ বিশ্ব প্রাণী দিবস: প্রাণীদের অধিকার ও কল্যাণ রক্ষায় এক বৈশ্বিক জাগরণ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বন্দরে চুরি মামলার আসামিসহ গ্রেপ্তার ৪

News 2 Narayanganj News Archive

আর্কাইভ