বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে বোয়িং ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে বোয়িং ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ
সোমবার, ৬ এপ্রিল ২০২৬



বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে বোয়িং ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতার সঙ্গে সাক্ষাৎ করেছেন বোয়িং-এর ভাইস প্রেসিডেন্ট পল রিঘি।

আজ সোমবার মন্ত্রীর অফিসকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে সরকারের সাথে বোয়িং-এর চুক্তি বিষয়ক বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি দেশের বর্তমান চাহিদা পূরণের লক্ষ্যে বোয়িং থেকে বিমান লিজ নেওয়ার বিষয়েও আগ্রহ প্রকাশ করা হয়।

পল রিঘি বোয়িং-এর ন্যারো বডি এয়ারক্রাফট (বিশেষত ই৭৩৭ সিরিজ) লিজ দেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। মন্ত্রী যত দ্রুত সম্ভব বোয়িং-এর লিজ কার্যক্রম এগিয়ে নেওয়ার বিষয়ে মত প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ১৬:৪৪:৫৪   ১৩৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সাভারে ক্রিপ্টোকারেন্সি লেনদেনের অভিযোগে ৪ জন গ্রেফতার
সুনামগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সিলেট রেঞ্জের ডিআইজি
হাজারো ডিসেম্বর চলে যাবে হাসিনা দেশে ফিরবে না : রাশেদ খান
জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার
ইশরাকের হাতে অস্ত্রটা না থাকলে ভালো হতো, কাজকে নেগেটিভ বলার সুযোগ নেই: জামায়াত আমির
এ দেশ, এ মাটিতে সবার অধিকার সমান : সমাজকল্যাণমন্ত্রী
বিএনপি নেতাকর্মীরা সকল ধর্মের মানুষের সঙ্গে অভিন্ন - স্থানীয় সরকারমন্ত্রী
মানিকগঞ্জে ১২ পূজামণ্ডপ পরিদর্শন করলেন খাদ্যমন্ত্রী
ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: সাখাওয়াত
ফতুল্লায় সনাতনীদের মাঝে এমপি মাধবী মার্মার উপহার বিতরণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ