সরিষাবাড়ীতে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ: সড়ক দুর্ঘটনাকে ‘হত্যা’ সাজিয়ে মামলার অভিযোগ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ: সড়ক দুর্ঘটনাকে ‘হত্যা’ সাজিয়ে মামলার অভিযোগ
মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬



সরিষাবাড়ীতে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ: সড়ক দুর্ঘটনাকে ‘হত্যা’ সাজিয়ে মামলার অভিযোগ

জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার সামর্থবাড়ী গ্রামে পৈত্রিক সম্পত্তির বিরোধের জেরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনাকে ‘হত্যাকাণ্ড’ সাজিয়ে আপন ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিজেকে ষড়যন্ত্রের শিকার দাবি করে এই অভিযোগ তোলেন পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সোহেল রানা।
সরিষাবাড়ীর মিডিয়া হাউজ ‘সোরাব সোহেল ভবন’-এর ৩য় তলায় অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে সোহেল রানা লিখিত বক্তব্যে ঘটনার বিস্তারিত তুলে ধরেন।

বিরোধের প্রেক্ষাপট সোহেল রানা জানান, প্রায় এক যুগ ধরে তাদের পরিবারে পৈত্রিক সম্পত্তির অংশীদারিত্ব নিয়ে বিরোধ চলছে। ন্যায্য হিস্যা দাবি করা এবং নিজের স্বচ্ছল জীবনযাপনের কারণে তার আপন তিন বোন- মিনা, রত্না ও মনোয়ারা দীর্ঘদিন ধরে তার প্রতি বিদ্বেষ পোষণ করে আসছেন।

সংবাদ সম্মেলনে জানানো হয় গত ২১ জানুয়ারি ২০২৬ তারিখে সোহেল রানার পিতা রইস উদ্দিন নিখোঁজ হন। এরপর ২২ জানুয়ারি নিখোঁজের ঘটনায় সরিষাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১০৮৫) করা হয়। এরপর ২৩ জানুয়ারি পুলিশ মারফত তারা জানতে পারেন, টাঙ্গাইলের মধুপুর এলাকায় এক সড়ক দুর্ঘটনায় রইস উদ্দিন গুরুতর আহত হন। পরবর্তীতে টাঙ্গাইল সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মিথ্যা মামলার অভিযোগের বিরুদ্ধে সোহেল রানার অভিযোগ করে বলেন, নথিপত্র অনুযায়ী তার পিতার মৃত্যু সড়ক দুর্ঘটনায় হলেও তার সহোদরা মিনা বেগম ও চাচাতো ভাই মিজানুর রহমান বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করছেন। তাকে সামাজিকভাবে হেয় ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে তারা মধুপুর আদালতে একটি মিথ্যা হত্যা মামলা দায়ের করেন, যেখানে সোহেল রানাকে প্রধান আসামিসহ আরও ছয়জনকে অভিযুক্ত করা হয়েছে।

বসতবাড়িতে হামলা ও লুটপাটের ঘটনাকে কেন্দ্র করে সোহেল রানা আরও দাবি করেন, গত ২৮ মার্চ প্রতিপক্ষরা দুই দফায় তার বাড়িতে হামলা ও লুটপাট চালায়। শুধু তাই নয়, লুটপাটের পর উল্টো তার বিরুদ্ধেই আরেকটি মামলা দায়ের করা হয়েছে এবং বর্তমানে তাকে নিয়মিত প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।

এছাড়াও সাবেক কাউন্সিলর সোহেল রানা বলেন,”মিথ্যা মামলার চাপে আমি মানসিকভাবে বিপর্যস্ত ও চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। সংশ্লিষ্ট নথিপত্র প্রমাণ করে যে আমার পিতার মৃত্যু সড়ক দুর্ঘটনা ছিল। আমি প্রশাসনের কাছে ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।”

সংবাদ সম্মেলনে সোহেল রানার শ্বশুর ওবায়দুল্লাহ, সমাজসেবক আবুল কালাম আজাদসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্য উদঘাটনের জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেন।

বাংলাদেশ সময়: ১৫:০২:৩৫   ২২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী
নদী ব্যবস্থাপনায় জনসম্পৃক্ততা বাড়ানো দরকার: পানিসম্পদ মন্ত্রী
উপমহাদেশে শিক্ষার প্রসারে একটি গর্বের নাম রাজশাহী : ভূমিমন্ত্রী
নজরুল মেলা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নিরাপদ খাদ্য উৎপাদনে জৈব সারের ব্যবহার বাড়াতে হবে : খাদ্য প্রতিমন্ত্রী
নতুন বাংলাদেশ গড়ার নতুন বোধ সৃষ্টি হয়েছে : মির্জা ফখরুল
মাদক ও বাল্যবিবাহ নিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
ফরিদপুরে কামারদের বেচাকেনা কম, হতাশায় সময় কাটছে
সালথায় ৯ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত পলাতক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ