শিল্পমন্ত্রীর সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » শিল্পমন্ত্রীর সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬



শিল্পমন্ত্রীর সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে আজ শিল্প মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত থিথিপর্ন চিরাসাওয়াদি সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাতে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় বিশেষ করে শিল্প খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি, বিনিয়োগ সম্প্রসারণ, কৃষি ও মৎস্যখাতে উৎপাদনশীলতা বৃদ্ধিতে থাই প্রযুক্তি হস্তান্তর এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) উন্নয়নের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

শিল্পমন্ত্রী বলেন, “বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার করার যথেষ্ট সুযোগ রয়েছে। বিশেষ করে খাদ্য প্রক্রিয়াজাতকরণ, হালকা প্রকৌশল এবং পর্যটন-সম্পর্কিত শিল্প খাতে যৌথ উদ্যোগ গ্রহণ করা যেতে পারে।”

তিনি আরও উল্লেখ করেন যে, সরকারের শিল্পবান্ধব নীতিমালা এবং অবকাঠামোগত উন্নয়নের ফলে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে এবং থাই বিনিয়োগকারীদের এই সুযোগ কাজে লাগানোর জন্য আহ্বান জানান।

থাইল্যান্ডের রাষ্ট্রদূত বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনার কথা উল্লেখ করে বলেন, “বাংলাদেশের দ্রুত অর্থনৈতিক অগ্রগতি এবং বিনিয়োগকারীদের জন্য অত্যন্ত আকর্ষণীয়। আমরা দুই দেশের শিল্প ও বাণিজ্যিক সম্পর্ক আরও বিস্তৃত করতে আগ্রহী।”

সাক্ষাতের শেষে উভয় পক্ষ ভবিষ্যতে যৌথ উদ্যোগ, ব্যবসায়ী প্রতিনিধি দল বিনিময় এবং নিয়মিত সংলাপ অব্যাহত রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

এসময় অন্যান্যের মধ্যে মন্ত্রণালয়ের সচিব মোঃ ওবায়দুর রহমানসহ মন্ত্রণালয় এবং দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:৩২:০৪   ১৪৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের সাক্ষাৎ, পৌঁছে দিলেন প্রধানমন্ত্রীর চিঠি
সরিষাবাড়ীতে আওয়ামী লীগ-বিএনপি ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ১
স্পীকারের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত
জমির উদ্দিন সরকারসহ সাবেক ১৫ এমপির মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
৪ হাজার এসআই ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির
সংসদে বিরোধী দল ‘ভাইব’ তৈরির চেষ্টা করছে : চিফ হুইপ
১৮ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে তুর্কির ক্লাব
ঢাকায় তিন বস্তি এলাকার পুনর্বাসনে সহায়তা করবে চীন : মীর শাহে আলম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ