শিল্পমন্ত্রীর সাথে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » শিল্পমন্ত্রীর সাথে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বুধবার, ৮ এপ্রিল ২০২৬



শিল্পমন্ত্রীর সাথে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে আজ ঢাকায় মন্ত্রণালয়ে তাঁর অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুলাহ জাফর এইচ বিন আবিয়াহ সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে তাঁরা উভয়ে সমুদ্র বন্দর উন্নয়ন, বিনিয়োগ, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ এবং শিল্পখাতে সহযোগিতা বৃদ্ধি ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

মন্ত্রী বলেন, সমুদ্রবন্দর উন্নয়ন, শিপিং খাতের আধুনিকায়ন এবং বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের ব্যাপক সুযোগ রয়েছে। বিশেষ করে মাতারবাড়ি প্রজেক্টের মতো বৃহৎ প্রকল্পে আন্তর্জাতিক অংশীদারিত্ব বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। তিনি বলেন, বাংলাদেশ সরকার বন্দর অবকাঠামো উন্নয়নে অগ্রাধিকার দিচ্ছে এবং বিদেশি বিনিয়োগকারীদের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করেছে।

রাষ্ট্রদূত বাংলাদেশ সরকারের চলমান উন্নয়ন কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে বন্দর অবকাঠামো ও লজিস্টিক খাতে সহযোগিতা বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে তাঁরা উভয়ে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং ভবিষ্যতে এই সম্পর্ক আরো সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এসময় অন্যান্যের মধ্যে মন্ত্রণালয়ের সচিব মোঃ ওবায়দুর রহমানসহ মন্ত্রণালয় এবং দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:৩৪:২৪   ১০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


চকলেটের প্রলোভনে শিশু অপহরণের চেষ্টা: মধুখালীতে জনতার হাতে আটক ১
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বিপিএল স্থগিত করে ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়াল বিসিবি
নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ
জাতীয় সংসদে ‘ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬’ উত্থাপন
বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠিত
আমি ফিরে এসেছি দেশের মানুষের জন্য কাজ করতে: মির্জা আব্বাস
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন মির্জা আব্বাস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ