স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে সাংবাদিকদের বেতন কাঠামো নির্ধারণ: তথ্যমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে সাংবাদিকদের বেতন কাঠামো নির্ধারণ: তথ্যমন্ত্রী
বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬



স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে সাংবাদিকদের বেতন কাঠামো নির্ধারণ: তথ্যমন্ত্রী

সব স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনার মাধ্যমে সাংবাদিকদের বেতন কাঠামো নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে রাজধানীর পুরানা পল্টনে ইকোনমিক রিপোর্টাস ফোরামের (ইআরএফ) কার্যালয়ে গণমাধ্যমের প্রাসঙ্গিকতা শীর্ষক অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ‘সর্বোচ্চ সমালোচনা, সর্বোচ্চ অনুসন্ধানী মন্তব্য তুলে ধরলে সরকারের অনেক বড় উপকার হবে। রিফর্ম ট্র্যাকার খুব গুরুত্বপূর্ণ ম্যাকানিজম। ডিসিশন ম্যাকিংয়ে এর ব্যবহার অনেক কাজে আসবে।’

তিনি আরও বলেন, ‘ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, মিডিয়া রিফর্ম, নির্যাতিত সাংবাদিকদের সব ধরণের ফ্রেমওয়ার্ক দাঁড় করাতে চাচ্ছি।’

বিজ্ঞাপনের নীতিমালা নির্ধারণ হয়নি জানিয়ে মন্ত্রী বলেন, ‘এসব নিয়ে অঘোষিতভাবে খুব সমষ্টিগতভাবে প্রতারণা চলছে। এসব নিয়ে যে প্রতিশ্রুতি দেয়া হয়েছে তা সম্পাদনে এরইমধ্যে কাজ করা হচ্ছে।’

বাংলাদেশ সময়: ১৬:১৫:৫৩   ১২১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্লাস্টিক দূষণ কমাতে সদরে শিক্ষার্থীদের পরিবেশবান্ধব পানির বোতল বিতরণ
ক্যারিয়ারের ব্যস্ততম বছর শেষে সাময়িক বিরতিতে অ্যান হ্যাথাওয়ে
ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্ন দেশ গড়তে প্রধানমন্ত্রীকে সহায়তা করুন : ডিসি গাজীপুর
জামায়াত নেতা আখতারুজ্জামান রিমান্ড শেষে কারাগারে
২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প হাতে নিচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী
ভারতের সঙ্গে চুক্তি হলেই মোগলহাট স্থলবন্দর চালু হবে : ত্রাণমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত
আইপিইউ সম্মেলনে যোগ দিতে তানজানিয়া গেলেন স্পিকার
‘বিশ্ব বসতি দিবস ২০২৬’ উদ্‌যাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ