সরিষাবাড়ীতে নুরজাহান ফিলিং স্টেশনের বিরুদ্ধে অপপ্রচার, মালিকপক্ষের নিন্দা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে নুরজাহান ফিলিং স্টেশনের বিরুদ্ধে অপপ্রচার, মালিকপক্ষের নিন্দা
বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬



সরিষাবাড়ীতে নুরজাহান ফিলিং স্টেশনের বিরুদ্ধে অপপ্রচার, মালিকপক্ষের নিন্দা

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার একুশে মোড় এলাকায় অবস্থিত মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের অনুমোদিত ডিলার ‘মেসার্স নুরজাহান ফিলিং স্টেশন’-এর বিরুদ্ধে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আলহাজ্ব জহুরুল হক বাদশা এক বিবৃতিতে এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

​স্থানীয় যানবাহন মালিক ও চালকদের মতে, রুদ্রা বয়ড়া একুশে মোড় এলাকায় অবস্থিত এই ফিলিং স্টেশনটি দীর্ঘদিন ধরে কোনো বৈষম্য ছাড়াই পেট্রোল, অকটেন ও ডিজেল সরবরাহ করে আসছে। জ্বালানি সংকট বা যেকোনো বিশেষ পরিস্থিতিতেও প্রতিষ্ঠানটি জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সুনাম অর্জন করেছে।

গত বুধবার(৮ এপ্রিল) সকাল ৮টা থেকে বিকাল ৬টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) তত্ত্বাবধানে, পুলিশ প্রশাসন ও স্থানীয়দের সহযোগিতায় এখানে নিরবচ্ছিন্নভাবে তেল বিক্রি করা হয়। সরকারি সকল নিয়ম মেনে এবং সঠিক পরিমাপে জ্বালানি বিতরণ করা হলেও কিছু অসাধু ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভ্রান্তিকর তথ্য ছড়ায়।

​নুরজাহান ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী আলহাজ্ব জহুরুল হক বাদশা বলেন, ​”আমরা ‘মুখ দেখে নয়, বরং সেবার মান বজায় রেখে’—এই নীতিতে পরিচালনা করছি। একটি কুচক্রী মহল ব্যক্তিগত স্বার্থ হাসিলে ব্যর্থ হয়ে আমাদের প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে। ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ছড়ানো এসব তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন। আমি এই অপপ্রচারের তীব্র নিন্দা জানাই এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”

​স্থানীয় সচেতন নাগরিক ও নিয়মিত গ্রাহকরা জানান, সেবামূলক কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করতেই এমনটি করা হচ্ছে। তারা মনে করেন, জনস্বার্থে কাজ করা একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ধরনের অপপ্রচার অনাকাঙ্ক্ষিত। জ্বালানি বিতরণের পরিবেশ নির্বিঘ্ন রাখতে অপপ্রচারকারীদের শনাক্ত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া জরুরি।

​সেবা কার্যক্রমকে গতিশীল ও নিরাপদ রাখতে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল দপ্তরের সহযোগিতা কামনা করেছে নুরজাহান ফিলিং স্টেশন কর্তৃপক্ষ। তারা প্রতিশ্রুতি দিয়েছেন যে, যেকোনো বাধা মোকাবিলা করে স্বচ্ছতা ও নিষ্ঠার সাথে জনগণের সেবা প্রদান অব্যাহত রাখবেন।

বাংলাদেশ সময়: ২২:৩৩:৪৩   ১৬৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ক্যারিয়ারের ব্যস্ততম বছর শেষে সাময়িক বিরতিতে অ্যান হ্যাথাওয়ে
ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্ন দেশ গড়তে প্রধানমন্ত্রীকে সহায়তা করুন : ডিসি গাজীপুর
জামায়াত নেতা আখতারুজ্জামান রিমান্ড শেষে কারাগারে
২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প হাতে নিচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী
ভারতের সঙ্গে চুক্তি হলেই মোগলহাট স্থলবন্দর চালু হবে : ত্রাণমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত
আইপিইউ সম্মেলনে যোগ দিতে তানজানিয়া গেলেন স্পিকার
‘বিশ্ব বসতি দিবস ২০২৬’ উদ্‌যাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়
শেরপুরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ