‘আমাদের আঙুল এখনো ট্রিগারে’: ইরানের প্রেসিডেন্ট

প্রথম পাতা » আন্তর্জাতিক » ‘আমাদের আঙুল এখনো ট্রিগারে’: ইরানের প্রেসিডেন্ট
বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬



‘আমাদের আঙুল এখনো ট্রিগারে’: ইরানের প্রেসিডেন্ট

যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও লেবাননে হামলা করায় সতর্ক করে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ‘আমাদের আঙুল এখনো ট্রিগারে। ’

বৃহস্পতিবার (৯ এপ্রিল) লেবাননে ইসরাইলের হামলার তীব্র নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন। দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও এই হামলাকে চুক্তি ভঙ্গ এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে উল্লেখ করেছেন তিনি।

পোস্টে পেজেশকিয়ান বলেছেন, ইসরাইলের লেবাননে অনুপ্রবেশ স্পষ্টভাবে যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। ধারাবাহিকভাবে এ হামলা প্রতারণা ও চুক্তি অমান্যের প্রমাণ এবং কূটনৈতিক প্রচেষ্টা ব্যাহত করতে পারে। একই সঙ্গে হুশিয়ারি দিয়ে তিনি বলেন, এই অবস্থায় ইরান কঠোর প্রতিক্রিয়া নিতে বাধ্য হতে পারে।

পেজেশকিয়ান আরও বলেন, জায়নিস্ট শাসন লেবাননের ওপর বারবার আগ্রাসন চালাচ্ছে, যা যুদ্ধবিরতি কাঠামোর গুরুতর লঙ্ঘন। আমাদের হাত এখনো ট্রিগারে রয়েছে। ইরান কখনোই লেবানিজ ভাই-বোনদের পরিত্যাগ করবে না।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতি চুক্তি ঝুঁকির মধ্যে রয়েছে। তেহরান বলছে, চুক্তিতে লেবাননে ইসরাইলি সামরিক অভিযান বন্ধ থাকা উচিত। তবে ওয়াশিংটন ও ইসরাইল দাবি করছে, যুদ্ধবিরতি হিজবুল্লার লক্ষ্যবস্তুতে প্রযোজ্য নয়।

অপরদিকে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, লেবাননে হামলা অব্যাহত থাকবে। এক্সে তিনি জানান, ইসরাইলি বাহিনী শক্তি, নির্ভুলতা ও দৃঢ়তার সঙ্গে হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছে।

সুত্র: এএনআই নিউজ

বাংলাদেশ সময়: ২৩:৪৮:১৬   ৯৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


গাজা দখলের ইসরাইলি পরিকল্পনার নিন্দা জানানোর আহ্বান হামাসের
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত সংরক্ষণে ‘প্রস্তুত’ কাজাখস্তান: আইএইএ প্রধান
লেবাননে ইসরায়েলের হামলায় ৪ বাংলাদেশি আহত
গাজায় হামাসের সশস্ত্র শাখার নতুন প্রধান নিহত: দাবি ইসরাইলের
দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় নিহত ৩১, স্থল অভিযান জোরদার
ক্যালিফোর্নিয়ায় রাসায়নিক ট্যাংক বিস্ফোরণের শঙ্কা কমেছে
মার্কিন যুদ্ধবিমানে গুলি ও ড্রোন ভূপাতিতের দাবি আইআরজিসির
মালদ্বীপে অসুস্থ প্রবাসীর পাশে বাংলাদেশ হাইকমিশন
বেলজিয়ামে স্কুলবাসে ট্রেনের ধাক্কা, বহু হতাহত
হরমুজ পেরিয়ে চীন ও পাকিস্তানের পথে মধ্যপ্রাচ্যের জ্বালানিবাহী ট্যাংকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ